Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ভারতে বর্ষবরণের পার্টিতে লাগাম, কার্ফিউ জারি
আন্তর্জাতিক

ভারতে বর্ষবরণের পার্টিতে লাগাম, কার্ফিউ জারি

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 31, 2020Updated:ডিসেম্বর 31, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বর্ষশেষ ও নতুন বছরের প্রথম দিনে ভারতের অধিকাংশ শহরে কার্ফিউ। ব্যতিক্রম কলকাতা, চণ্ডিগড়ের মতো কয়েকটি শহর। খবর ডয়চে ভেলে’র।

করোনার থাবা বর্ষশেষ ও নিউ ইয়ারের পার্টিতেও। দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরগুলিতে থাকছে রাতের কার্ফিউ। বৃহস্পতি ও শুক্রবার রাত এগারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কার্ফিউ বহাল থাকবে। ফলে পথে নেমে হইচই, পার্টি সব বন্ধ। অনেক শহরে রাত দশটা বা এগারোটায় হোটেল, রেস্তোরঁ বন্ধ করে দেয়া হচ্ছে। করোনার নতুন স্ট্রেইন ভারতে চলে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে ব্যতিক্রম হলো কলকাতা, চণ্ডিগড়ের মতো হাতে গোণা কয়েকটি শহর। কলকাতায় যেমন কার্ফিউ বা কোনো কড়াকড়ি নেই। চণ্ডিগড়েও তাই। ফলে কলকাতায় পার্ক স্ট্রিটের মতো এলাকায় হইচই করে গভীর রাতে বাড়ি ফেরার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

কিন্তু দিল্লি সহ অন্য শহরে তা হবে না। সাধারণত কনট প্লেস, ইন্ডিয়া গেটের মতো জায়গায় রাত বারোটা পর্যন্ত বর্ষশেষ উদযাপন করেন দিল্লিবাসী। কিন্তু এই বার ওই সব জায়গা মানুষের নাগালের বাইরে থাকবে। মুম্বইতেও বড় সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাতে কার্ফিউ থাকবে। তবে আত্মীয় বা বন্ধুর বাড়ি যাওয়া যাবে। সেখানে জমায়েত ছোট রাখতে হবে। পাবলিক প্লেসে একসঙ্গে চারজনের বেশি মানুষ থাকতে পারবেন না। সেটাও মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার দুপুর থেকেই কড়াকড়ি শুরু হয়ে গেছে। চেন্নাইতে মেরিনা সহ সব বিচ বন্ধ করে দেয়া হবে। হোটেল, রেস্তোরাঁ রাত দশটার মধ্যে বন্ধ করে দিতে হবে। চেন্নাইতে নতুন ধরনের ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন।

কলকাতায় নতুন ধরনের করোনা ভাইরাসে একজন আক্রান্ত হলেও নতুন বছরের অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো কড়াকড়ি করা হচ্ছে না। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, তারা মধ্যপন্থা নিয়ে এগোতে চাইছে।

গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলিকে জানিয়েছিল, করোনার পরিপ্রেক্ষিতে তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। তারপর অধিকাংশ রাজ্যই কোনো ঝুঁকি নেয়নি।

নতুন বছরের প্রথম দিনেই ভারতীয়দের জন্য সুখবর আসতে পারে। করোনার ভ্যাকসিন চালু করার কথা ঘোষণা করতে পারে সরকার। অক্সফোর্ডের ভ্যাকসিন তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। সেরাম ইতিমধ্যেই ৭ কোটি ৫০ লাখ ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। আগামী সপ্তাহেই মোট ১০ কোটি ভ্যাকসিন তৈরি হয়ে যাবে বলে সেরাম জানিয়েছে। ফলে স্বাস্থ্যকর্মী ও করোনার লড়াইয়ে পুরোভাগে থাকা মানুষদের অবিলম্বে টিকা দেয়া যাবে। সরকারের তরফে জানানো হয়েছে, টিকা চালু করার সব প্রস্তুতি শেষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

জুন 11, 2026
বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

জুন 11, 2026
প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

জুন 11, 2026
Latest News
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

ট্যুরিস্ট ভিসা

বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা ইন্টারভিউয়ের সুযোগ

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তেলের দাম ঊর্ধ্বমুখী

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আকাশসীমা বন্ধ

ইরানের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

আকাশসীমা

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa