Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতে এনআরসি বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৪
আন্তর্জাতিক স্লাইডার

ভারতে এনআরসি বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৪

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 21, 2019Updated:December 21, 20192 Mins Read
ভারত
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভে বিভিন্ন রাজ্যে এপর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে শুক্রবারই নিহত হয়েছেন ছয়জন। সেই সঙ্গে বিক্ষোভ থেকে আটক করা হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে। খবর ইউএনবি’র।

শুক্রবার দেশটির রাজধানীসহ অন্যান্য বিভিন্ন শহরে ইন্টারনেট বন্ধ রাখার পাশাপাশি জনসমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই নয়াদিল্লিতে অবস্থিত ভারতের অন্যতম বড় মসজিদ, জামা মসজিদের ভেতরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এসময় ভারতীয় পতাকা উত্তোলন করে সরকার ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

সকাল থেকেই উত্তাল ছিল জামা মসজিদ চত্বর। জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মসজিদ থেকে মিছিল বের করে পার্লামেন্ট এলাকার ইন্ডিয়া গেট পর্যন্ত যেতে চাইলেও ছাড়পত্র দেয়নি পুলিশ।

সংশোধিত নাগরিক আইন নিয়ে বিক্ষোভে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে উত্তর প্রদেশে, যেখানে বিক্ষোভকানীরা পুলিশ চৌকিসহ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

Advertisement

আটকের ঘটনাও সবচেয়ে বেশি ঘটেছে উত্তরপ্রদেশে। রাজ্য পুলিশ প্রধান ও.পি. সিং জানান, এপর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত একশোরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং তিন হাজার ৩০৫ জনকে আটক করা হয়েছে।

এদিকে নাগরিকত্ব আইন বাতিল চেয়ে আবেদনের পক্ষে শুক্রবার নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ মানুষের স্বাক্ষর গ্রহণ করেছেন প্রায় ১০ হাজার বিক্ষোভকারী।

সমালোচকরা বলছেন, ভারতের বিতর্কিত এই নাগরিকত্ব আইন দেশটির কয়েক লাখ মুসলিমকে বিতাড়িত করার একটি চক্রান্ত।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa