Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ১৯১ জন আরোহী ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দুর্ঘটনায় বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এতে পাইলটসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার বোয়িং ৭৭৩ মডেলের বিমানটি দুবাই থেকে ভারতে ফেরে। কোঝিকুদ বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানে ১৯১ জন আরোহী ছিল। যাদের মধ্যে ১০ শিশু রয়েছে। দুই পাইলটসহ বিমানের ক্রু ছিলেন ৬ জন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। এতে অংশ নেয় জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা।

এয়ার ইন্ডিয়ার এএক্সিবি ১৩৪৪ ফ্লাইটের বিমানে করে করোনার কারণে দুবাইতে আটকা পড়া ব্যক্তিরা সরকারের ‘বন্দে ভারত মিশনের’ আওতায় দেশে ফিরছিলেন বলে জানা গেছে।

ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক বলেন, অবতরণ করতে গিয়ে একটি উপত্যকায় আছড়ে পড়ে। ভেঙে কয়েক টুকরো হয়ে যায় বলেও জানান তিনি।

কোঝিকুদ বিমানবন্দর ব্যাঙ্গালুরুর মতো টেবিলটপ বিমানবন্দর। সৌভাগ্যবশত বিমানটিতে আগুন ধরেনি। আগুন ধরলে আরোহীদের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে পড়তে পারতো।

এর আগে ২০১০ সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিধ্বস্ত হয়। এসময় নিহত হয় ১৫৮ আরোহী। ব্যাঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.