আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের সারান জেলায় বিষাক্ত ম দ্য পানে ৬৫ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভারতে বিষাক্ত ম দ পানে প্রাণ গেল ৬৫ জনের
ছবি সংগৃহীত
Advertisement

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই জেলার চাপড়া এলাকায় বিষাক্ত মদ্যপানে অনেকেই বমি শুরু করেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে বেশ কয়েকজন মারা যান। বাকিদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এদিকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিষাক্ত ম দ্য পানেই তাদের মৃত্যুর হয়েছে। নিহত পরিবারের সদস্যরাও একই কথা বলছেন। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবৈধ ম দের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাই বেআইনি মদ্যপানে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত জুলাইয়ে ভেজাল ম দ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদ্যপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.