
Advertisement

অন্যদিকে নাগরিকত্ব আইন প্রয়োগ করতে অনড় অসমের বিজেপি সরকার। আর প্রতিবাদের সামনের সারিতে থাকা অল অসম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ( আসু) বিরোধিতায় অটল। তাদের হুঁশিয়ারি, আরও বৃহত্তর আন্দোলনের। এমন অবস্থায় কর্মচারি পরিষদের কর্মবিরতির বার্তায় প্রশাসনিক মহলে ছড়িয়েছে আলোড়ন। এতে সরকারি কাজ প্রবল ব্যহত হবে বলে আশঙ্কা। খবর এসেছে রাজ্যের সেচমন্ত্রী তথা বিজেপি নেতা রণজিৎ দত্তের গাড়ি ঘিরে কালো পতাকা প্রদর্শন করা হয়। তাঁর গাড়ির পিছনে অনেকে তাড়া করেন।
কোনওরকমে মন্ত্রী-কে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। বিল পাস ও আইনে পরিণত হওয়ার মাঝে টানা ৫০ ঘণ্টার বেশি সময় ধরে রক্তাক্ত আন্দোলনে অগ্নিগর্ভ অসম। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালকে এবারপোর্টে ও বাড়িতে ঘেরাও করেন বিক্ষোভকারীরা। একাধিক বিজেপি ও সরকারের শরিক অগপ নেতা-বিধায়ক-মন্ত্রী পালিয়ে থানায় আশ্রয় নেন। বিজেপি রাজ্য সভাপতি রণজিৎ দাসের বাড়িও ঘেরাও হয়। সূত্র: কলকাতা২৪x৭
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



