
হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, হাম্পিতে যে মূর্তি তৈরি হবে, তার উচ্চতা হবে ২১৫ মিটার। জানা গিয়েছে, হনুমানের মূর্তিটি তৈরি হতে সময় লাগবে আনুমানিক ৬ বছর। আকাশছোঁয়া সেই মূর্তি তৈরি করতে খরচ পড়বে অন্তত ১২০০ কোটি রুপী!
জানা গেছে কর্নাটক সরকারও এই হনুমান মূর্তি তৈরির কিছুটা ব্যয়ভার বহন করবে, বাকি টাকা অনুদান হিসেবে সংগ্রহ করবে ট্রাস্ট। এই ট্রাস্টই মূর্তির যাবতীয় দায়িত্বে থাকবে। এমনকী অর্থ তুলতে সারা ভারতজুড়ে হনুমান রথ যাত্রা করা হবে বলেও জানানো হয়েছে। সরকারের কাছে এই সংক্রান্ত প্রস্তাবও পাঠানো হয়েছে।
সূত্র : এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



