Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন হটস্পট এখন ভারত। তবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনার লাগাম টেনে ধরতে চেষ্টার কমতি নেই সরকারের। তারই প্রমাণ মিলে দেশটির করোনা টেস্টে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সব রাজ্য মিলিয়ে ৮ লাখ ৩০ হাজার ৩৯১ নমুনার টেস্ট হয়েছে। প্রতি ১০ লাখের হিসাবে টেস্টের হার ১৯ হাজার ৪৫৩।

সব মিলিয়ে এ পর্যন্ত ভারতে ২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

এই সময় জানায়, করোনার বিরুদ্ধে যুদ্ধে কেন্দ্র যে টি-থ্রি কৌশল নিয়েছে, তার অন্যতম হলো টেস্ট। বাকি দুটি ট্র্যাক ও ট্রিটমেন্ট। টেস্টের ওপর জোর দিলে আক্রান্তকে দ্রুত চিহ্নিত করে দ্রুত চিকিত্‍‌সার ব্যবস্থা করা যাবে। লাগাম টেনে ধরা যাবে সংক্রমণের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, টেস্ট, ট্র্যাক ও ট্রিট কৌশলের ওপর নির্ভর করে ভারতের লক্ষ্যমাত্রা প্রতিদিন ১০ লাখ করে কভিড টেস্ট।

তার মতে, দ্রুত রোগ শনাক্তকরণের উপায় হলো টেস্টের হার বাড়ানো। কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্মিলিতভাবে সেই লক্ষ্যে এগোচ্ছে। ফলে একদিনে রেকর্ড ৮ লাখের ওপর কোভিড টেস্ট সম্ভব হয়েছে।

রাজ্যে ল্যাবের সংখ্যা না বাড়লে যে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হতো না তা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের জানুয়ারিতে গোটা দেশে মাত্র একটি ল্যাব ছিল, যেখানে করোনা টেস্ট করা যায়। বর্তমানে ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৩৩টি। এর মধ্যে সরকারি ল্যাব ৯৪৭টি আর বেসরকারি ল্যাব ৪৮৬টি।

এদিকে দ্য হিন্দুর শুক্রবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, দেশটিতে করোনায় মারা গেছেন ৪৮ হাজার ১৫০ জন। শনাক্ত হয়েছে ২৪ লাখ ৫৯ হাজার ৪৬৬ জন রোগী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.