Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ভারতের চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম যোগাযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক স্লাইডার

ভারতের চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম যোগাযোগ বিচ্ছিন্ন

By iNews DeskSep 7, 2019, 7:41 AM Asia/DhakaUpdated:Sep 7, 2019, 7:41 AM Asia/Dhaka4 Mins Read
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপেক্ষা করছিলেন ঐতিহাসিক মুহূর্তের জন্য । যখন সিগনাল দিচ্ছিল না বিক্রম, টানটান সেই উত্তেজনার সময় উপস্থিত সবার উদ্দেশ্যে ভাষন দেন তিনি।সে সময় ইসরোর বিজ্ঞানিরা সর্বশেষ প্রাপ্ত ডাটা বিশ্লেষন করছিলেন। দুই দশমিক এক কিলোমিটার অলটিটুডে সবকিছু ঠিকমতোই এগোচ্ছিলো, জানিয়েছেন বিজ্ঞানিরা । নরেন্দ্র মোদী সবাইতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, যে কোন পরিস্থিতিতে আমি আপনাদের সঙ্গে আছি। বক্তব্য আর আলোচনার ফাঁকে মোদী টুইটে লিখেন, ভারত তার বিজ্ঞানীদের নিয়ে গর্বিত। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে নির্ধারিত সংবাদ সম্মেলন করেননি প্রধানমন্ত্রী, আজ সকাল আটটায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

চন্দ্রযানের ল্যান্ডার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্টেশনে উপস্থিত বিজ্ঞানী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, আপনারা যা অর্জন করেছেন, আমাদেরকে যা দিয়েছেন তাও কিন্তু কম নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু নন, দ্য বিগমুন অভিযান দেখতে পর্দায় চোখ রাখা প্রতিটি মানুষের বুক ঢিপঢিপ করছিলো। কাউন্টডাউনে চোখ গেছে বার বার, উত্তেজনা ও আগ্রহ ছিলো বাংলাদেশসহ সব প্রতিবেশি দেশে। সারাবিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয় জনগণের পাশাপাশি সার্ক দেশগুলোর মানুষ অপেক্ষা করছিলেন বিস্ময়জাগানিয়া সাফল্যের। সবার বুকজুড়েই টান টান উত্তেজনা কাজ করছিলো। উদ্বেগও ছিলো, কারণ প্রথমবারের ব্যর্থতা মনে আছে সবারই। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত পৌণে তিনটার দিকে চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের অবতরণ করার কথা ছিলো। এখন পর্যন্ত কোনো মহাকাশ যান চাঁদের এতো দক্ষিণে যায়নি। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

বেঙ্গালুরুতে ইসরোর ট্র্যাকিং এন্ড কমান্ড নেটওয়ার্ক সেন্টার থেকে সরাসরি সম্প্রচার দেখেছিলো বিশ্ববাসী। মিশন কন্ট্রোল রূমে বিশাল স্ক্রিনে চোখ রেখে তুমুল ঠাণ্ডাতেও ঘামছিলেন বিজ্ঞানী এবং কর্মরত সব স্টাফ। শেষ ১৫ মিনিট খুব টাফ ছিলো অপেক্ষার জন্য, যাকে বলা হচ্ছিলো ফাইন ল্যান্ডিং ফেজ। এনডিটিভি বলছিলো, ভীতিকর ১৫ মিনিট পার করছে ইসরো। সেই ১৫ মিনিট পার হলো। কিন্তু বিক্রম থেকে একটি মাত্র ডাটার পর আর কোনো যোগাযোগ নেই। ডাটা আসতে দেরি হচ্ছিলো। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ইসরোর প্রধান। কিছু একটা সমস্যা হয়েছে হয়তো, ব্রিফিং করা হবে বলে জানালো কর্তৃপক্ষ।

ব্রিফিং এ জানানো হলো দুই দশমিক এক কিলোমিটার উচ্চতা পর্যন্ত ঠিকমতোই যাচ্ছিলো বিক্রম। এরপর থেকে নেটওয়ার্কে আর বিক্রমের দেখা মিলছে না। ডাটাও আসছে না। এই পরিস্থিতিতিতে প্রধানমন্ত্রী সবাইকে সাহস জুগিয়েছেন। কথা বলেছেন উপস্থিত সবার সঙ্গে।

এনডিটিভি বাংলা লিখেছে, প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে প্রথম দেশের স্বীকৃতি পাওয়ার আশায় ছিল ভারত, তবে রাত ১.৫৫, সময়টা এল এবং চলে গেল, মিশন সফল হওয়ার কোনও বার্তা এল না। কন্ট্রোলরুমে বসে লা্ইভ দেখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁকে পরিস্থিতি সম্পর্কে জানান ইসরোর বিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের বলেন, “এটা জীবনের উত্থান ও পতন। এটা কম কৃতিত্ব নয়। আমি আপনাদের অভিনন্দন জানাই। আপনারা সবাই দেশ, বিজ্ঞান ও মানুষের জন্য দারুণ কাজ করেছেন, সবরকমভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি, সাহসের সঙ্গে এগিয়ে চলুন”।

এর আগে, ১.৩০ থেকে ২.৩০ এর মধ্যবর্তী সময়ে অবতরণের আগে, মূল অরবিট থেকে আলাদা হয়ে যায় ল্যান্ডার বিক্রম, তারপরে বেশ কয়েকটি উতরাই হয় তার। শেষের কিছুক্ষণ সময়কে “আতঙ্কের ১৫ মিনিট” বলে ব্যাখা করেছে ইসরো। পৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার দূরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরোর প্রধান কে শিবান বলেন, “বিক্রম ল্যান্ডার ছিল পরিকল্পিত এবং ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিক লাগছিল। পরবর্তীকালে, পৃষ্ঠের সঙ্গে ল্যান্ডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে”। চন্দ্রযান-২ কে “ইসরোর করা সমস্ত অভিযানের থেকে সবচেয়ে জটিল” বলে মন্তব্য করেছেন কে শিবান।

পরিকল্পনা মাফিক যদি সব কিছু এগিয়ে যেত, তাহলে সকাল ৫.৩০ থেকে ৬.৩০ এর মধ্যে বেরিয়ে পড়তো কর রোভার। ১৪ দিনের আয়ুষ্কালে, চাঁদের সম্পদের খোঁজ করা, জলের সন্ধান করা এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ছবি সংগ্রহের কাজ কর রোভার।

যে এলাকায় বিক্রমের অবতরণের কথা ছিল, সেখানে এখনও পর্যন্ত কোনও যান নামেনি। যেগুলি চাঁদের গিয়েছে, সেগুলি হয় উত্তরাংশে নাহলে নিরক্ষীয় অঞ্চলে।

উত্তরাংশে চিন একটি অনেক আগে একটি মিশন চালায়, পরে রাশিয়া। আমেরিকার চন্দ্রযানের মধ্যে এমনকী, অ্যাপোলও ছিল চাঁদের নিরক্ষীয় অঞ্চলে। চাঁদের অন্ধকার অংশে চিনের একটি রোভার রয়েছে।

চাঁদে ধীরে ধীরে অবতরণের ক্ষেত্রে চতুর্থ দেশ হিসেবে উঠে আসতে পারত ভারত। তার আগে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চিন।

২৩ জুলাই, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এ উৎক্ষেপণণ করা হয় চন্দ্রযান-২ এর। দ্বিতীবারের চেষ্টায় এক মিনিটের মধ্যে সেটিকে উৎক্ষেপণ করা হয়। তার এক সপ্তাহ আগে অবতরণের ৫৬ মিনিটের মাথায় প্রথমবারের উৎক্ষেপণ বাতিল হয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

May 23, 2026, 6:44 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

May 23, 2026, 5:11 PM Asia/Dhaka
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

May 23, 2026, 4:29 PM Asia/Dhaka
Latest News
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পদত্যাগ করলেন তুলসি গ্যাবার্ড, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে মতবিরোধ?

গ্রিন কার্ড

গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp