
মঙ্গলবার এক টুইট বার্তায় দিল্লিতে পুলিশের এই বিক্ষোভ সমাবেশের সমর্থন জানিয়েছে আইপিএস।
নয়াদিল্লির তিস হাজারি আদালত চত্বরে গত শনিবার আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ২০ পুলিশ সদস্য ও ৮ আইনজীবী আহত হন। সে সময় অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ সদস্যরা ওই ঘটনার প্রেক্ষিতে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে বিক্ষোভ শুরু করেছেন ।
এদিকে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) নয়াদিল্লিতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানিয়েছে। টুইটবার্তায় এ সমর্থন জানায় আইপিএস।
আইপিএস-এর টুইটে বলা হয়েছে, দিল্লিতে বিক্ষোভরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন জানাচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ।
আইপিএস জানিয়েছে, পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাঙ্ক্ষিত। সরকারি সংস্থা হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত। সংঘর্ষের সময় যারা হামলার শিকার হয়েছেন তাদের পাশে রয়েছে পুরো দেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



