Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ভারতের রেললাইনে বাংলাদেশি তরুণীর মরদেহ
Bangladesh breaking news জাতীয়

ভারতের রেললাইনে বাংলাদেশি তরুণীর মরদেহ

By Tarek Hasanমার্চ 18, 20262 Mins Read

সুখে থাকবেন এমন আশায় নিকটাত্মীয়ের মাধ্যমে অল্প বয়সে মেয়েকে ভারতে বিয়ে দিয়েছিলেন পিরোজপুরের এক দম্পতি। কিন্তু বিয়ের মাত্র আট বছরের মাথায় ভারতের একটি রেললাইনে মিলেছে ওই বাংলাদেশি গৃহবধূর বিকৃত ও খণ্ডিত মরদেহ। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ রেললাইনে ফেলে রেখেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

বাংলাদেশি তরুণী
সংগৃহীত ছবি
Advertisement

নিহত ওই গৃহবধূর নাম অদিতি সরকার ওরফে তিথি (২৫)। তিনি পিরোজপুরের জিয়ানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রদীপ রায় ও আরতী রায় দম্পতির মেয়ে। গত বুধবার (৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহ পালপাড়া রেললাইনে অদিতির মরদেহ পাওয়া যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালে কল্যাণ নামে এক আত্মীয়ের মাধ্যমে অরিন্দম সরকারের সঙ্গে ভারতে বিয়ে হয় অদিতির। তাদের ঘরে ছয় বছর বয়সি দিব্য সরকার নামে একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় ১১ বছর আগে বাংলাদেশ থেকে পরিবারসহ ভারতের পশ্চিমবঙ্গের চাকদহ পালপাড়ায় স্থায়ী হয়েছিল অরিন্দমের পরিবার। সেখানে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে তাদের বেশ ঘনিষ্ঠতা রয়েছে। পেশায় ইউটিউবার অরিন্দমের একটি ইউটিউব চ্যানেলই তার উপার্জনের একমাত্র মাধ্যম।

অদিতির মা আরতী রায় জানান, মঙ্গলবার (৩ মার্চ) সকালে হাসিখুশিভাবেই অদিতির সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। কিন্তু বিকেলে একাধিকবার ফোন করার পরও কেউ রিসিভ না করায় আর কথা বলা সম্ভব হয়নি। পরে ভারতে অবস্থানরত তাদের আরেক আত্মীয়ের মাধ্যমে শ্বশুরবাড়িতে খোঁজ নিলে তারা জানায়, অদিতি ঘর থেকে স্বর্ণালংকার নিয়ে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছে। এর ঠিক পরের দিনই বাড়ির কাছে পালপাড়া রেলওয়ে স্টেশনে অদিতির কাটা পড়া মরদেহ পাওয়া যায়।

আরতী রায়ের অভিযোগ, অদিতির শাশুড়ি তপতী সরকার ও স্বামী অরিন্দম সরকারসহ পরিবারের অন্য সদস্যরা শারীরিক ও মানসিকভাবে তার মেয়ের ওপর নির্যাতন চালাত। এরই ধারাবাহিকতায় তারা পরিকল্পিতভাবে অদিতিকে হত্যা করে মরদেহটি রেললাইনে ফেলে রেখেছে। প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে অরিন্দমের ঘনিষ্ঠতার কারণে স্থানীয় থানা পুলিশও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি তার।

নিহতের মা আরও জানান, অরিন্দমের আগেও একটি বিয়ে ছিল, তবে বিয়ের সময় সেটি তাদের কাছে গোপন রাখা হয়েছিল। এছাড়া বাংলাদেশের বাগেরহাটের ফকিরহাটে থাকাকালীন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে অরিন্দমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল। এরপরই সে পালিয়ে ভারতে চলে যায়।

আরও পড়ুনঃ

নোরার ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান নিয়ে বিতর্ক, কঙ্গনার কড়া সমালোচনা

ভারতে অরিন্দমের এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেশীদের সঙ্গে অদিতির খুব সুসম্পর্ক ছিল। তাই কেউই তার মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছেন না। তারা এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করলেও অদিতির সেখানে কোনো নিকটাত্মীয় না থাকায় পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অদিতির মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তার পরিবার ও প্রতিবেশীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পরীক্ষা ফি

প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত?

জুন 14, 2026
শাকিরার টারকুইজ পোশাক

এবারের বিশ্বকাপে যেভাবে তৈরি হলো শাকিরার আলোচিত টারকুইজ পোশাক

জুন 14, 2026
বিশ্বকাপে স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে উড়ন্ত শুরু

জুন 14, 2026
Latest News
পরীক্ষা ফি

প্রাথমিকে চালু হচ্ছে পরীক্ষা ফি, কোন শ্রেণিতে কত?

শাকিরার টারকুইজ পোশাক

এবারের বিশ্বকাপে যেভাবে তৈরি হলো শাকিরার আলোচিত টারকুইজ পোশাক

বিশ্বকাপে স্কটল্যান্ড

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে উড়ন্ত শুরু

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

আবহাওয়া

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

সৌদি

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa