Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতের ২০ উইকেটই ক্যাচ আউট, ইতিহাসে এটাই প্রথম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতের ২০ উইকেটই ক্যাচ আউট, ইতিহাসে এটাই প্রথম

By Saiful IslamJanuary 13, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি কেপটাউন টেস্টে ভারত এমনই এক নজির রাখলো যা টেস্টের ১৪৫ বছরের ইতিহাসে এবারই প্রথম! প্রথম দল হিসেবে দুই ইনিংসে ভারতের ২০টি উইকেটই পড়লো ক্যাচ আউটে। ফলে ভারতের সব ব্যাটার সাজঘরে ফিরেছেন ক্যাচ আউট হয়ে।
ভারতের ২০ উইকেটই ক্যাচ আউট, ইতিহাসে এটাই প্রথম

Advertisement

অদ্ভুত এই পরিসংখ্যান তুলে ধরেন দক্ষিণ আফ্রিকা-ভারতের চলমান তৃতীয় টেস্টের ধারাভাষ্যকাররা। মার্কো জানসেন বুমরাহকে আউট করার পর ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯৮ রানে। তখনই তারা তুলে ধরেন, ঐতিহ্যবাহী টেস্ট সংস্করণে এই প্রথম কোনও দলের ২০টি উইকেটই পড়লো ক্যাচ আউটে।

সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ছাড়া ভারতের সব ব্যাটার ক্যাচ দিয়ে ফেরেন। পন্থ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। এর আগে প্রথম ইনিংসে উমেশ যাদব ছাড়া ভারতের বাকি ব্যাটাররা ক্যাচ আউট হয়ে ফিরেছিলেন। এক টেস্টে একই দলের সবাই দুই ইনিংসেই ক্যাচ আউট হওয়ার ঘটনা এর আগে কখনো হয়নি।

তবে এর আগে একই টেস্টে দুই ইনিংসে সবাই ক্যাচ আউট হওয়ার ঘটনা আরও ৩ বার ঘটেছে। তবে সেগুলোর প্রতিটিতে দুটি ভিন্ন দলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল। ১৯৮৩ সালে ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে ভারতের সব ব্যাটার ক্যাচ আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজেরও সবাই কঅ্যাচ আউট হন। এরপর ৯ বছর পর ১৯৯২ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থ টেস্টেও একই ঘটনা ঘটে। এরও ১৮ বছর পর ২০১০ সালের অ্যাশেজেও দেখা যায় একই চিত্র।

এদিকে চলতি কেপটাউন টেস্টে পন্থের সেঞ্চুরিতে ভর করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে গুঁটিয়ে গেছে ভারত। ২১২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। এখনও জিততে হলে প্রোটিয়াদের ১৪৭ রান করতে হবে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৩ রান করেছিল কোহলিবাহিনী। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১০ তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

শততম টেস্টের আগেই কোহলীর অন্যরকম শতক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

July 6, 2026
রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

July 6, 2026
কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

July 6, 2026

Latest News

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

Naimar

নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

Messi

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa