Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে প্লাাবিত হওয়ে সাতজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছে।

কর্মকর্তারা শনিবার (১৫জুলাই) বলেছেন, ‘একটি বাঁধের পানি উপচে পড়ার কারণে হাজার হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

গত তিন দিন ধরে, ভারী বর্ষণে দেশ জুড়ে কাউন্টিগুলো নিমজ্জিত হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্টে দেখা যাচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘গোয়েসানের কেন্দ্রীয় কাউন্টির ৬,৪০০ জনেরও বেশি বাসিন্দাকে শনিবার ভোরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুষলধারে বৃষ্টিতে গোয়েসান বাঁধটি উপচে পড়ায় এবং কাছাকাছি নিচু গ্রামগুলো নিমজ্জিত হওয়ায় লোকদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।’

এতে বলা হয়েছে, ‘শুক্রবার থেকে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। তারা বৃষ্টিজনিত ভূমিধস এবং ভবন ধসে মারা গেছেন।’

মন্ত্রণালয় জানায়, ‘নিখোঁজ তিনজনের মধ্যে দু’জন উত্তর গেয়ংসাং প্রদেশে একটি নদীর উপচে পড়া স্রোতে ভেসে গেছেন।’

কোরিয়া রেলরোড কর্পোরেশন জানায়, ‘দেশব্যাপী সমস্ত নিয়মিত ট্রেন পরিষেবা দুপুর ২টা (০৫০০ জিএমটি) পর্যন্ত স্থগিত করা হয়েছিল, যদিও কেটিএক্স বুলেট ট্রেনগুলো সম্ভাব্য সময়সূচী সামঞ্জস্যের সাথে চালু ছিল।’

সাগর দিয়ে ইউরোপ যাওয়ার সময় ৬ মাসে মারা গেছে ২৮৯ শিশু!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.