Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভালোবাসা থেকেই দোকানের নাম ‘শেখ হাসিনা স্টোর’ রাখলেন ব্যবসায়ী
বিভাগীয় সংবাদ সিলেট

ভালোবাসা থেকেই দোকানের নাম ‘শেখ হাসিনা স্টোর’ রাখলেন ব্যবসায়ী

By Saiful IslamJanuary 6, 20212 Mins Read

ভালোবাসা থেকেই দোকানের নাম ‘শেখ হাসিনা স্টোর’ রাখলেন ব্যবসায়ী

Advertisement

আবুল হোসেন : দোকানের নাম- শেখ হাসিনা স্টোর। দোকানের সাইননবোর্ডে এমন নাম লেখা রয়েছে। প্রধানমন্ত্রীর ছবিও জুড়ে দেওয়া হয়েছে সাইনবোর্ডে। সিলেট নগরের লালদিঘীর পাড় এলাকার এই দোকানটি নিয়ে মঙ্গলবার উত্তেজনা তোলপাড় দেখা দেয়। উত্তেজনার প্রেক্ষিতে পুলিশ গিয়ে ওই সাইরবোর্ড খুলে দেয়। দোকান মালিক সাইফুর হোসেন সাজ্জাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রিও (জিডি) করা হয়। তবে সাইফুর হোসেন বলছেন, ভালোবাসা থেকেই তিনি এমনটি করেছেন। তার ভিন্ন কোনো উদ্দেশ্য ছিলো না।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরের লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ। তিনি ওরিয়ন টি-কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেডের ডিলার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) হঠাৎ করে দোকানের দ্বিতীয় তলায় ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টাঙিয়ে দেন সাইফুর। এ বিষয়টি নজরে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে আপত্তি জানান। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ গিয়ে ইউ সাইনবোর্ডটি খুলে দেয়।

দোকানের নাম শেখ হাসিনা স্টোর দেওয়া প্রসঙ্গে ব্যবসায়ী সাইফুর হোসেন সাজ্জাদ বুধবার বলেন, আমি শেখ হাসিনাকে পছন্দ করে। ছোটবেলা থেকেই আমি তার অনুসারী। এই ভালোবাসা থেকেই নিজের দোকানের নাম প্রধানমন্ত্রীর নামে দিয়েছি। এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই।

তবে প্রধানমন্ত্রীর নাম ব্যববহার করে সাইনবোর্ড টানানোর পর থেকেই অনেকটা ঝামেলায় পড়েছেন বলে জানালেন সাইফুর। তিনি বলেন, অনেকেই আমাকে ভুল বুঝছে। আমি আজকেও মাসুক ভাইয়ের (মহানগর আওয়ামী লীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ) বাসায় গিয়ে তাকে বিষয়টা বুঝিয়ে এসেছি। এখন পুলিশ ফাঁড়িতে যাচ্ছি।

তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সাইফুর হোসেন সাজ্জাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। তিনি তার অবৈধ ব্যবসা চালানোর জন্য প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেছেন। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন সাইফুর।

এ বিষয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মুহিউদ্দিন বলেন, স্থানীয় ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেয়া খবরের ভিত্তিতে ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাইনবোর্ডটি খুলে নিয়ে আসে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানো সেই ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কালাম আহমেদ। মঙ্গলবার বিকেলে সিলেট কোতোয়ালি মডেল থানায় তিনি এই জিডি করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa