Advertisement
জুমবাংলা ডেস্ক: কলেজছাত্রীকে বিয়ের জন্য পাত্র দেখানোর কথা বলে কৌশলে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ষকের বিরুদ্ধে। বগুড়ার শিবগঞ্জের এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ঘটকের নাম শাহিনুর রহমান।

থানা-পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত ঘটককে গ্রেপ্তার করেছে।

গতকাল শনিবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ঘটক শাহিনুর রহমান (৪৩) শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত মোবারক প্রাং-এর ছেলে।

জানা গেছে, গ্ৰেপ্তর হওয়া শাহীনুর ঘটক পেশার মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন। একই উপজেলার মোকামতলা মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের এক ছাত্রীর বাবার সঙ্গে ঘটক শাহিনুরের পরিচয় হয়। সেই সূত্র ধরে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখানোর কথা বলে ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে ঘটক শাহিনুর নিয়ে যায়।

গত ১৩ অক্টোবর সকাল ১০টার দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পার হলেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। একপর্যায় ঘটক শাহীনুরের বাড়িতে গিয়ে ঘটককে না পেয়ে তাদের মনে সন্দেহ হয়। ঘটককে ফোন দিলে ফোন রিসিভ করেননি।

ঘটক এবং ওই ছাত্রীর সন্ধান করতে গিয়ে ছাত্রীর পরিবার জানতে পারে শিবগঞ্জ থানার একটি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ঘটক এবং মেয়েটি আত্মগোপন করে আছে।

শনিবার রাতে ওই ছাত্রীর পরিবারের লোকজন সেখানে গেলে ঘটক পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়।

পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটক শাহিনুরকে গ্রেপ্তার এবং কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।

ঘটক শাহিনুর ভালো ছেলের সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে ইতোপূর্বে আরও তিনজনকে নিজেই বিয়ে করেছিল। কিন্তু পরে কেউ তার সংসার করেননি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, অপহৃত কলেজছাত্রীকে ঘটক শাহিনুরের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া শাহিনুরের বিরুদ্ধে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.