Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভালোবাসা দিবসে ফুলের বদলে কোরআন বিতরণ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ভালোবাসা দিবসে ফুলের বদলে কোরআন বিতরণ

By Shamim RezaFebruary 14, 20202 Mins Read

ভালোবাসা দিবসে ফুলের বদলে কোরআন বিতরণ

Advertisement
জুমবাংলা ডেস্ক : সবাই যখন প্রিয় মানুষের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা দিবস উদযাপনে ব্যস্ত সময় পার করছেন ঠিক তখনই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভিন্ন আয়োজনে ভালোবাসা দিবস উদযাপন করেছে সামাজিক সংগঠন ‘বন্ধু জুনিয়র যুব ক্লাব’।

‘ফুল একদিনের, কোরআন শরিফ প্রতিদিনের’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালের দিকে ‘বন্ধু জুনিয়র যুব ক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের হাতে কোরআন শরিফ ও হাদিসের বই তুলে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা সদরের ব্যস্ত সড়কের পাশে ছোট্ট প্যান্ডেলে দিবসটির এমন আয়োজনে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া, তবলছড়ি গ্রিন হিল কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান,

মাটিরাঙ্গা পৌররসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী ও বন্ধু জুনিয়র যুব ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মামুনুর রশীদ মামুন প্রমুখ। এটা অবশ্যই ব্যতিক্রমী চিন্তার ফসল উল্লেখ করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া বলেন,

‘আমরা অনেকেই যা চিন্তা করিনি তরুণরা সে চিন্তার বাস্তবায়ন ঘটিয়েছে। দিন শেষে ফুল শুকিয়ে যাবে, হারিয়ে যাবে ভালোবাসাও। কিন্তু কোরআন শরিফের আলো পরিবার থেকে শুরু করে সমাজকে আলোকিত করবে’।

বন্ধু জুনিয়র যুব ক্লাব বরাবরই চমক সৃষ্টি করেছে মন্তব্য করে তবলছড়ি গ্রিন হিল কলেজের প্রভাষক মো. হাফিজুর রহমান বলেন, ‘ভালোবাসা দিবসে কোরআন শরিফ বিতরণ তাদের নতুন চমক। এমন আয়োজন আমাদেরকে ভালোবাসা দিবস মানেই ফুল এ চিন্তা থেকে বের হওয়ার পথ দেখাবে’।

বন্ধু জুনিয়র যুব ক্লাবের অসাধারণ আয়োজনের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ‘এ সংগঠনের প্রতিটি কর্মসূচিই নান্দনিক।

ভালোবাসা দিবসে পথচারীদের হাতে কোরআন শরিফ ও হাদিসের বই তুলে দেয়ার মধ্য দিয়ে তারা প্রকৃত ভালোবাসার আলো ছড়িয়ে দিল। যে ভালোবাসার আলো কখনো নিভে যাবে না। যে আলো অনেককেই আলোকিত করব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026
ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

July 5, 2026

Latest News

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa