Advertisement

জুমবাংলা ডেস্ক : ভিক্ষা করে নিজের জমানো দু’দিনের ৫০০ টাকা হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেনের হাতে তুলে দিয়েছেন শহর আলী (৬০) নামের এক ভিক্ষুক। নির্বাচনী প্রচারণার জন্য মঙ্গলবার দুপুরে তিনি এই টাকা দিয়েছেন বলে জানা গেছে।

শহর আলী জেলার হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের মৃত আখের আলীর ছেলে। তিনি একজন শারীরিক ও বাঁক প্রতিবন্ধি। অভাবের তাড়নায় দীর্ঘদিন ধরে ভিক্ষা করেই তার জীবন চলে। তার কোনো জমিজমা বা সম্পদ বলতে কিছুই নেই।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভিক্ষুক শহর আলীর প্রচণ্ড ভালবাসা রয়েছে। তাই জীবনে কোনোদিন তিনি নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দেননি। নৌকা প্রতীকের প্রতি ভালবাসার কারণেই ভিক্ষুক শহর আলী মঙ্গলবার দুপুরে আসেন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী ফারুক হোসেনকে খুঁজতে। কিন্তু তাকে না পেয়ে ফিরে যান তিনি। পরে লোকমুখে শুনে কিছুক্ষণ পর প্রার্থী ফারুক হোসেন নিজেই দেখা করেন ভিক্ষুক শহর আলীর সঙ্গে। এসময় শহর আলী যখন ভিক্ষা করে নিজের জমানো ৫০০ টাকা ফারুকের হাতে তুলে দেন নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারের জন্য। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে শহর আলী বলেন, ‘শেখ সাহেব আমাগের দ্যাশটা স্বাধীন করছে। দেশের জন্যি জীবন দিছে, তার পরিবারের সবলোককে মাইরা ফেলছে পাকিস্থানি রাজাকাররা। বাঁইচা থাকলে অহন আমাগের দ্যাশটা মেলা ধনী দ্যাশ হইতো। অহন তার মাইয়া শেখ হাসিনা আমাগের জন্যি অনেক কিছু করছে। আমাগেরে ভাতা দেয়, ট্যাকা দেয়, ঘর দেয়, কত্তকিচু দেয়। বঙ্গবন্ধুর মার্কা নৌকা অহন আমাগের প্রধানমন্ত্রী হাসিনার মার্কা। তার মার্কা হাইরা গেলে আমার খুব কষ্ট লাগে। শরীরটা ভালো না, ঠিকমতো হাঁটতি পারিনে। কষ্ট কইরা ভিক্ষে করে কোনোরকম খেয়ে পরে ব্যাঁইচা থাকি। তবুও কাল আর আজ দুইদিন ভিক্কে কইরে পাঁচশ টাকা জমাইছি। শুনচি আমাগের হন্নে্যাকুড়োই (হরিণাকুণ্ডু) ফারুক ভাই ভোটে দাঁড়াইছে নৌকা মার্কায়। ফারুক ভাই খুব ভালো মানুষ। শুনচি ফারুক ভাইয়ের অহন ট্যাকা নেই। তাইতি আমার জমানো এই পাঁচশ ট্যাকা ফারুক ভাইকে দিতি আইচি।’

মেয়র প্রার্থী ফারুক হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রতি একজন ভিক্ষুকের এমন বিরল ভালবাসা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। পৌরসভার ভোটার বা বাসিন্দা না হয়েও শহর আলী ভিক্ষা করে নিজের জমানো টাকা নৌকার প্রচারের জন্য তুলে দিতে ছুটে এসেছেন। নৌকার প্রতি শহর আলীর এমন দরদ আমাদের বিবেককে জাগ্রত করেছে। তার জন্য অবশ্যই কিছু একটা করা হবে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, এমন মানুষের ভালবাসায় আজও টিকে আছে আওয়ামী লীগ। আজীবন টিকে থাকবে বঙ্গবন্ধুর হাতে গড়া স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। সেই সাথে সকল উন্নয়ন ও অগ্রযাত্রা আওয়ামী লীগের নেতৃত্বেই সাধিত হবে। তিনি ভিক্ষুক শহর আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে সহায়তার কথা জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.