Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘ভিয়েনা কনভেনশনের সীমাবদ্ধতা নিয়েই ইরানে আফগান দূতাবাস কাজ করবে’
আন্তর্জাতিক

‘ভিয়েনা কনভেনশনের সীমাবদ্ধতা নিয়েই ইরানে আফগান দূতাবাস কাজ করবে’

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 10, 2022Updated:জানুয়ারি 10, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদী খাতিবজাদে জানিয়েছেন, ১৯৬১ সালে সই হওয়া ভিয়েনা কনভেনশনের কিছু সীমাবদ্ধতা মেনে নিয়েই তেহরানে অবস্থিত আফগান দূতাবাস কাজ করবে। খবর পার্সটুডে’র।

‘ভিয়েনা কনভেনশনের সীমাবদ্ধতা নিয়েই ইরানে আফগান দূতাবাস কাজ করবে’
সাঈদ খাতিবজাদে
Advertisement

গতকাল (রোববার) রাজধানী তেহরানে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি একথা বলেন।

কয়েকটি গণমাধ্যমে খবর বের হয়েছে যে, ইরানের সরকার তেহরানে আফগান দূতাবাসকে তালেবান সরকারের কাছে হস্তান্তর করার পরিকল্পনা নিয়েছে। এই খবরের প্রতিক্রিয়ায় খাতিবজাদে এ কথা জানান। তিনি সুস্পষ্ট করে বলেন, শুধুমাত্র ভিয়েনা কনভেনশন অনুসারে আফগান দূতাবাস কাজ করতে পারবে। তারা তার বাইরে যেতে পারবে না।

ইরানি মুখপাত্র বলেন, তেহরানে অবস্থিত অন্যসব দূতাবাসের মতোই আফগান দূতাবাস ভিয়েনা কনভেনশনের অবকাঠামোর ভেতরে থেকে কাজ করবে। এর বাইরে যাওয়া কোনভাবেই সম্ভব হবে না।

এর একদিন আগে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিনিধিদলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিকে দু’পক্ষ বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সময় দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুসহ ব্যাংকিং সহযোগিতা, সীমান্ত বাজার প্রতিষ্ঠা, খনি এবং ক্রীড়াক্ষেত্রের মতো বিভিন্ন বিভাগে সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত কোনো দেশ এখনো আফগান সরকারকে সরাসরি কূটনৈতিক স্বীকৃতি দেয় নি। তবে নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে ইরান, পাকিস্তান এবং চীন আফগানিস্তানের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং আন্তর্জাতিক সমাজকে তালেবানরা সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa