Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ভিয়েনায় অচিরেই পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সই হতে পারে : রাশিয়া
আন্তর্জাতিক

ভিয়েনায় অচিরেই পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি সই হতে পারে : রাশিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 10, 2022Updated:মার্চ 10, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি ফলদায়ক সমাপ্তির দিকে যাচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তিনি বুধবার ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, দু’একদিনের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যেতে পারে বলে তিনি আশা করছেন। খবর পার্সটুডে’র।

মিখাইল উলিয়ানোভ
Advertisement

উলিয়ানোভ বলেন, ভিয়েনা সংলাপের ব্যাপারে রাশিয়ার অবস্থান নিয়ে অনেক জল্পনা চলছে এবং কেউ কেউ একথা বলার চেষ্টা করছেন যে, মস্কোর কারণে এই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। কথিত জল্পনার জবাব দিতে গিয়ে রাশিয়ার এই কূটনীতিক বলেন, ইরানের পরমাণু সমঝোতার অন্যতম প্রধান লক্ষ্য বিশ্বের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেনের পথ সুগম করা। ইরানের একটি বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে রাশিয়া ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার গ্যারান্টি চায়।

উলিয়ানোভ বলেন, কোনো ইউরোপীয় দেশ ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করলেও রাশিয়া বিগত বছরে তার আগের বছরের তুলনায় ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন ৮৬ শতাংশ বাড়িয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার এই দ্বিপক্ষীয় সম্পর্কে আমেরিকা বা ইউরোপ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে নিশ্চয়তা চায় মস্কো।

এর একদিন আগে গত মঙ্গলবার মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছিলেন, রাশিয়া ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় নিজের দাবির পরিমাণ বাড়িয়েছে। তিনি মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে একথা বলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, রাশিয়া যাতে ইরানের সঙ্গে বাণিজ্যিক, সামরিক ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা চালিয়ে যেতে পারে সেজন্য ওয়াশিংটন মস্কোকে কোনো নিশ্চয়তা দিয়েছে কিনা। এর জবাবে নুল্যান্ড বলেন, আমেরিকা রাশিয়াকে তেমন কোনো নিশ্চয়তা দেয়নি।

এর আগে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সম্প্রতি আমেরিকা ও ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত শনিবার পরমাণু সমঝোতা সম্পর্কে এক বক্তব্য দেন। তিনি বলেন, আমেরিকাকে এ বিষয়ে লিখিত গ্যারান্টি দিতে হবে যে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া তেহরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন চালিয়ে যেতে পারবে। তবে ওয়াশিংটন সেরকম কোনো গ্যারান্টি দিতে অপারগতা প্রকাশ করেছে। এরকম প্রেক্ষাপটে ভিয়েনা সংলাপের রুশ প্রতিনিধি একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা জানালেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

জুন 19, 2026
সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

জুন 19, 2026
Latest News
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রস্তাব

অভিবাসন নিয়ন্ত্রণ প্রস্তাব নাকচ করল সুইস ভোটাররা

বিজেপি

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে গাড়িতে পুড়িয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa