সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাফিক জরিমানা-সংক্রান্ত ভুয়া এসএমএস ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভুয়া ট্রাফিক জরিমানা

Advertisement

এতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ লঙ্ঘনের ঘটনায় ডিএমপির ট্রাফিক বিভাগ কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা দিলে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি চিঠি সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়।

ডিএমপি জানায়, প্রয়োজন হলে কেবল ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হয়ে থাকে। এ ছাড়া ট্রাফিক বিভাগের জরিমানার অর্থ অনলাইন ব্যাংকিং ‘উপায়’ ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে পিন কোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না। প্রয়োজনে ট্রাফিক এআই বা ভিডিও মামলা-সংক্রান্ত তথ্যের জন্য নির্ধারিত নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

ভুয়া তথ্য ও প্রতারণামূলক বার্তায় বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.