
পার্স টুডের খবরে বলা হয়েছে, মানসুর হাদির পক্ষে নিজ দেশের কিছু যোদ্ধা যেমন আছে তেমনটি বিভিন্ন দেশ থেকে আনা ভাড়াটে সেনাও আছে। সুদানসহ কয়েকটি দেশ থেকে বেশ কিছু সাবেক সেনা এবং শিশু-কিশোরকে অর্থের বিনিময়ে ইয়েমেনে এনেছে সৌদি আরব। এসব অস্ত্রধারীকে এমন শর্তে ইয়েমেনে আনা হয়েছে যে, মৃত্যুর পর কোনো জবাবদিহি করতে হচ্ছে না তাদের।
এর আগেও সৌদি বাহিনী ভুলক্রমে নিজের ভাড়াটে সেনাদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। লেবানন থেকে সম্প্রচারিত আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, মায়ারিব প্রদেশে সৌদি সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



