
খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল মাটি থেকে ৩ দশমিক ৩ কিমি পর্যন্ত। দিল্লি থেকে সড়কপথে ৬৫ কিমি দূরে অবস্থিত রোহতক ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।
ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমকি ৬। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন।
ভূকম্পনের সময় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে বিভিন্ন এলাকার মানুষকে।
খবরে বলা হয়েছে, কম্পন পরবর্তী পর্যায়ে আতঙ্কের রেশ ট্রেন্ডিং হয়ে ওঠে সামাজিকমাধ্যমে। টুইটারে একজন লিখেছেন, কী বড় ভূমিকম্প! মীরা চোপড়া নামে একজন লিখেছেন, এক মাসে ৩ বার। ভূমিকম্পে কাঁপল দিল্লি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



