
তিনি বলেন, ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে দড়টানা ভৈরব চত্বরের পশ্চিমপাশে এস্কেভেটর দিয়ে নদ খননের কাজ চলছিল। এ সময় কাদামাটির সাথে বোতলটি উঠে আসলে তিনি তা তুলে নেন এবং বাড়িতে নিয়ে পরিস্কার করেন। বোতলের গায়ে ১৬৬২ সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা ছিল। কালের সাক্ষী বোতলটি চীনা মাটির তৈরি। ধূসর বর্ণের কাদা মাটির ভেতর সাড়ে ৩শ’ বছর পড়ে থাকায় রং বিকৃত হয়ে গেছে। সিরিশ কাগজ দিয়ে ঘসে মেজে পরিস্কার করার সময় সালটি মুছে গেছে। বোতলটি তার হেফাজতে রয়েছে।
এ থেকে বোঝা যায়, সে সময় ভৈরব নদ ছিল খরস্রোতা। দড়াটানা ছিল বাণিজ্যের স্থান। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীরা জাহাজে কিংবা নৌকাযোগে যশোরে এসে ব্যবসা করতেন। তাদের ফেলে যাওয়া বোলটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



