Advertisement

জুমবাংলা ডেস্ক : ভোটের আগেই সাতক্ষীরা কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টুকে গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ ভিত্তিহীন।

কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টুর ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সাদা পোশাকে এসে ভাইকে তুলে নিয়ে গেছে। তবে পরবর্তীতে জানা গেছে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। শুক্রবার রাত ৮ টা পর্যন্ত তার কোন প্রকার সন্ধান মেলেনি। তার মোবাইল নাংটি বন্ধ।

তিনি আরও জানান, বিষয়টি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম কে জানানো হয়েছে। তাছাড়া,বাড়িতে বাবা-মা অসুস্থ। বাড়িতে সবাই কান্নাকাটি করছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঘটনাটি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে। সন্ধান পাওয়া মাত্র জানানো হবে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন চৌধুরী বলেন, গোয়েন্দা পুলিশ কলারোয়া উপজেলা চেয়ারম্যান কে আটক করিনি। আটকের বিষয়ে যে প্রচার দেওয়া হয়েছে সেটা ভিত্তিহীন। তার কোন সত্যতা নেই আমাদের কাছে।

এদিকে, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক চন্দনের বক্তব্যে ভিন্ন কিছু প্রকাশ পাচ্ছে। চন্দন জানান, উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। উপজেলা চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু মাঠে থাকলে আওয়ামী লীগ ভোট কাটা বা কারচুপি করতে পারবে না বিধায় তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। তাছাড়া জোরপূর্বক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে সরানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.