Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভোলার ১২ ইউপিতে চলছে ভোটগ্রহণ
জাতীয় বিভাগীয় সংবাদ

ভোলার ১২ ইউপিতে চলছে ভোটগ্রহণ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 5, 2022Updated:January 5, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: ভোলা জেলায় পঞ্চম ধাপে উপজেলা সদরের ১২টি ইউনিয়নে আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮ টা থেকে ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে। অবাধ,সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ভোলার ১২ ইউপিতে চলছে ভোটগ্রহণ
ফাইল ছবি
Advertisement

আজকের নির্বাচনে সদরের ১২টি ইউনিয়নে ১৩৯টি কেন্দ্রে ৮২১টি কক্ষে ২ লক্ষ ৯১ হাজার ৮ শত ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ১ লক্ষ ৫১ হাজার ২০৫ জন পুরুষ ও ১ লক্ষ ৪০ হাজার ৬৪৩ নারী ভোটার রয়েছেন। ১২টি ইউনিয়নের মধ্যে শিবপুর, আলী নগর ও ভেদুরিয়া এ ৩টি ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী  সদস্য পদে ১৫৩ জন ও সাধারণ সদস্য পদে ৫৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন জানান, ১২টি ইউনিয়নে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটি ইউনিয়নে ২ জন করে কেবল রাজাপুর ইউনিয়নে ৩ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সকাল থেকেই ভোটাররা উৎসব মূখর পরিবেশে ভোটাাধিকার প্রয়োগ করছেন।

ভোলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম জানান, ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি টিম, কোস্টগার্ডের ১৬টি টিমসহ এক হাজার ১০০ জন পুলিশ  দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি স্ট্রাইকিং টিম, ৩টি মোবাইল টিম, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, গোয়েন্দা পুলিশ কাজ করছে। এছাড়া র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড  ও আনসার সস্যরাও নির্বাচনে দায়িত্ব পালন করছেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa