জুমবাংলা ডেস্ক: ভোলা জেলার উপজেলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় আজ সকালে পৃথক অভিযানে ৯০০ কেজি জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে। এর মধ্যে সদরে ৮০০ কেজি ও বোরহানউদ্দিনে ১০০ কেজি জাটকা উদ্ধার হয়। এসময় জাটকা মজুদ করার দায়ে সদরে একজনকে ৫ হাজার ও বোরহানউদ্দিনে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বাসস’কে জানান, বুধবার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা এলাকার সরাজগঞ্জ মাছঘাটে অভিযান চালিয়ে এক’শ কেজি জাটকাসহ মো: রাকিব নামের এক বিক্রেতাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সয়াইব আহমেদ’র ভ্রাম্যমাণ আদালত রাকিবকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জাটকা দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



