Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মক্কার হারিয়ে যাওয়া প্রাচীন পথের সন্ধানে সৌদি প্রত্নতাত্ত্বিক দল
আন্তর্জাতিক

মক্কার হারিয়ে যাওয়া প্রাচীন পথের সন্ধানে সৌদি প্রত্নতাত্ত্বিক দল

By Shamim Rezaমার্চ 15, 20213 Mins Read
মক্কার হারিয়ে যাওয়া প্রাচীন পথের সন্ধানে সৌদি প্রত্নতাত্ত্বিক দল
ফাইদ শহরে যুবাইদা সড়কের খনন করা অংশ – ছবি : সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মরুময় দেশ সৌদি আরবের প্রাচীন ইতিহাসের বিপুল অংশই এখনো অনাবিষ্কৃত। বালুতে ঢাকা এই ইতিহাস উন্মোচনের চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিকগণ। তাদের প্রচেষ্টার অংশ হিসেবে হারিয়ে যাওয়া ঐতিহাসিক এক পথ রয়েছে উন্মোচনের অপেক্ষায়।

যুবাইদা সড়ক নামের এক হাজার ছয় শ’ কিলোমিটারের বেশি দীর্ঘ ঐতিহাসিক এই পথ ইরাকের কুফা ও বর্তমানে সৌদি আরবের মক্কা শহরকে যুক্ত করেছে। কুফা থেকে আসা হজযাত্রীদের এই পথ ব্যবহারের কারণে এটি একইসাথে কুফি হজযাত্রীদের পথ হিসেবেও পরিচিতি পেয়েছে। প্রাক-ইসলামি যুগে ও পরবর্তীকালেও বাণিজ্য ও যোগাযোগের জন্য এই পথ ব্যবহার করা হতো।

আব্বাসি খলিফা হারুন আল-রশিদের স্ত্রী যুবাইদা বিনতে জাফরের নামে পরিচিত হয়ে ওঠা কুফা থেকে মক্কাগামী এই সড়ক ওই সময় দুই শহরের মধ্যে যোগাযোগের প্রধানতম পথ ছিল। পথচারী পর্যটক, হজযাত্রী, বণিকদের ব্যবহৃত এই পথে তাদের সুবিধার জন্য আব্বাসি খলিফারা পানির চৌবাচ্চা, কুয়া ও পথের নিশানা দেয়া মিনার তৈরি করেছিলেন।

সম্প্রতি সৌদি আরবে বিশেষ করে হাইল অঞ্চলে প্রাচীন এই পথের অনুসন্ধানে বিপুল উদ্যোগ নেয়া হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা হারিয়ে যাওয়া ঐতিহাসিক এই পথের উন্মোচনের জন্য কোমর বেঁধে নেমেছেন।

সৌদি পর্যটন মন্ত্রণালয়ও ইতোমধ্যে বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে হাইল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্তিক দলকে ফাইদ ও আল-বায়াইছে অনুসন্ধান ও খননের জন্য অনুমতি দিয়েছে।

হাইল বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. খলিল আল-ইবরাহিম আরব নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও প্রত্নতাত্ত্বিক বিভাগ পর্যটন মন্ত্রণালয়ের সাথে এই অঞ্চলে অনাবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নির্দশন অনুসন্ধানের জন্য বেশকিছু চুক্তি স্বাক্ষর করেছে।

ড. খলিল আল-ইবরাহিম বলেন, ‘হাইলে যুবাইদা সড়কের ধারের ইসলামি স্বর্ণযুগের অনেক শহর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এখনো অনুসন্ধান ও উন্মোচন করা হয়নি। এই অঞ্চলে মাটির নিচে বিপুল পরিমাণ তথ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুকিয়ে আছে।’

তিনি বলেন, ‘ঐতিহ্যের শহরগুলোসহ প্রত্নতাত্ত্বিক বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে মাটি খুঁড়ে ১০ হাজার বছরের পুরনো পাথরে খোদাই নকশা, সমাধি স্তুপ, কুয়া, পাথুরে মূর্তি, মাটির তৈরি বাসন-কোসন, গ্লাস, মূল্যবান পাথর ও মুদ্রা পাওয়া গেছে।’

হাইলের আঞ্চলিক ঐতিহ্য ও পর্যটন দফতরের সহায়তা নিয়ে এই অনুসন্ধান ও খননকাজ করা হয়েছে জানান ড. আল-ইবরাহিম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভাগ রিয়াদের বাদশাহ সউদ বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সাথে একযোগে প্রাচীন ফাইদ শহরে খননকাজ করছে।

ড. আল-ইবরাহিম বলেন, সৌদি সরকার প্রত্নতত্ত্বের ওপর প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে। প্রাচীন নিদর্শনকে রক্ষার জন্য সরকার দেশটির হেরিটেজ ল নতুনভাবে বিন্যস্ত করার পাশাপাশি সংরক্ষণমূলক প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, অনুসন্ধান ও খননকাজের ফলে এই অঞ্চল থেকে ইসলামপূর্ব সামুদ জাতির খোদাই নকশা, স্থাপনা, সমাধি স্তুপ ও ব্যবহার্য যন্ত্রপাতি পাওয়া গেছে।

বর্তমানে সৌদি আরবের বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণার জন্য দেশটির সরকার প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি দেশটিতে বিদেশী বিশেষজ্ঞদের কাজের সুবিধার জন্য সহায়ক আইন প্রণয়ন করেছে সৌদি সরকার। বর্তমানে দেশটিতে বিদেশী সহায়তায় ২০টির বেশি প্রত্নতাত্ত্বিক প্রকল্প চালু রয়েছে। সূত্র : আরব নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026
a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

জুন 21, 2026

Latest News

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa