Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘মজুদ’ পঁচা পেঁয়াজ খালে, চসিক প্রশাসকের ক্ষোভ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

‘মজুদ’ পঁচা পেঁয়াজ খালে, চসিক প্রশাসকের ক্ষোভ

By iNews DeskNovember 17, 20202 Mins Read

‘মজুদ’ পঁচা পেঁয়াজ খালে, চসিক প্রশাসকের ক্ষোভ

Advertisement
জুমবাংলা ডেস্ক : ভারত রফতানি বন্ধের পর দামের উর্ধ্বগতি দেখে মজুদ করা পেঁয়াজ পচে যাওয়ায় চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে ফেলেছেন চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে পচা পেঁয়াজের স্তুপ দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নগরীর চকবাজারের ধুনিরপুল এলাকায় চাক্তাই খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে এ চিত্র দেখেন সুজন।

এসময় এলাকাবাসী ও সাংবাদিকদের উদ্দেশে খোরশেদ আলম সুজন বলেন, ‘খাল-নালা তৈরি হয়েছে পানি চলাচলের জন্য। অথচ খালে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ। দাম বাড়তে দেখে পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী। এরা ব্যবসায়ী নামধারী গণদুশমন। এদের সংঘবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। বাজারকেন্দ্রিক একশ্রেণির চাঁদাবাজা সিন্ডিকেট আছে, তাদেরও প্রতিহত করতে হবে।’

গত ১৪ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদফতর পেঁয়াজ রফতানি নিষিদ্ধের ঘোষণা দেয়। এই ঘোষণার পর বাংলাদেশে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায়। এরপর দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়ে যায়। এসময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একাধিকবার চাক্তাই-খাতুনগঞ্জে অভিযান চালিয়ে পেঁয়াজ মজুদের প্রমাণ পান। তবে বিকল্প দেশ থেকে আমদানি শুরুর পর সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

এদিকে পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনের সময় কাঁচাবাজারের আবর্জনা খাল-নালায় না ফেলার আহ্বান জানিয়ে সুজন বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ আসছে। শীতের শুকনো মৌসুমে ডেঙ্গু-চিকনগুনিয়ার প্রকোপ বাড়ে। এজন্য চট্টগ্রাম সিটি করপোরেশন খাল-নালা পরিচ্ছন্ন করার মাধ্যমে মশা নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, খাল-নালায় ময়লা-আবর্জনা ফেলবেন না। নিজের বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখুন। পরিস্কারের পরও কোনো ময়লা-আবর্জনা যত্রতত্র পড়ে থাকতে বা ফেলতে দেখলে এলাকার বাসিন্দা-ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

করোনা প্রতিরোধে চট্টগ্রাম নগরবাসীকে মাস্ক পরতে বাধ্য করতে মঙ্গলবার থেকে চসিকের ছয়টি টিম মাঠে নেমেছে বলে জানান চসিক প্রশাসক।

নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম, চসিক প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম এসময় উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa