
মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমান ধরতে না পেরে এক ব্যক্তি চেক ইন কাউন্টারে কম্পিউটার-সহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছেন। কয়েক মিনিটের মধ্যেই নিরাপত্তাকর্মীরা চলে আসেন সেখানে। কিন্তু নিরাপত্তাকর্মীরাও তাঁকে নিরস্ত করতে পারেননি। এরপর এক নিরাপত্তাকর্মী কুস্তিগিরের স্টাইলে মাটিতে ফেলে দেন তাঁকে। মাটিতে ফেলে কব্জা করেন তাঁকে।
জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রী ম’দ্যপান করতে করতে খেয়ালই করেননি ফ্লাইট ধরার কথা!যখন মনে পড়ে দৌড়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এর পর ফ্লাইট মিস করার রাগ তিনি বিমানবন্দরের উপর মেটাতে শুরু করেন। লাথি মেরে টেনে হিঁচড়ে জিনিসপত্র নষ্ট করতে থাকেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা বিষয়টা। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।
অভিযুক্ত যাত্রীকে ধরে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ভাঙচুর চালানো-সহ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



