Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা চুক্তি সই
আন্তর্জাতিক স্লাইডার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা চুক্তি সই

By Arif ArmanMay 16, 20261 Min Read

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা, জ্বালানি ও জাহাজ পরিবহণসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করতে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
 নতুন চুক্তি

Advertisement

শুক্রবার আবুধাবিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর বৈঠকে এই চুক্তিগুলো সম্পন্ন হয়।

দুই নেতা বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক প্রশিক্ষণ এবং যৌথ মহড়ার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধিতেও সম্মত হয়েছে দুই দেশ।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল জ্বালানি নিরাপত্তা। সমঝোতা অনুযায়ী, ইউএইর ফুজাইরাহ অঞ্চলে সংরক্ষিত অপরিশোধিত তেলের একটি অংশ ভারতের কৌশলগত পেট্রোলিয়াম মজুদের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে।

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই চুক্তি এমন এক সময়ে হলো, যখন ইরানকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ইউএই দাবি করেছে, তাদের পূর্ব উপকূলীয় এলাকা ফুজাইরাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে একটি তেল শোধনাগারে আগুন লাগে এবং কয়েকজন ভারতীয় শ্রমিক আহত হন।

বর্তমানে ইউএই ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। দেশটিতে ৪৫ লাখের বেশি ভারতীয় বসবাস করেন, ফলে মোদির এই সফরে প্রবাসী ভারতীয়দের কল্যাণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সূত্র: আল জাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    নারীর বার্তায়

    অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

    July 15, 2026
    USA

    চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

    July 15, 2026
    সোশ্যাল মিডিয়া

    যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

    July 15, 2026

    Latest News

    নারীর বার্তায়

    অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

    USA

    চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

    সোশ্যাল মিডিয়া

    যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

    ১৪ জনের কারাদণ্ড

    নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

    বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

    বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

    শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

    ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

    তরুণী

    পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

    সুপ্রিম কোর্ট

    বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

    বালেন শাহে

    বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

    Oil

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa