Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মধ্যরাতে জবিতে মশাল মিছিল, ঢাবি ও জাবি’র ঘটনায় সুষ্ঠু বিচার দাবি
জাতীয় শিক্ষা

মধ্যরাতে জবিতে মশাল মিছিল, ঢাবি ও জাবি’র ঘটনায় সুষ্ঠু বিচার দাবি

By Hasan MajorSeptember 21, 2024Updated:September 21, 20242 Mins Read

জবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত মব জাস্টিস ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা পাহাড়ে সংঘটিত অরাজকতারও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মিছিলের আয়োজন করা হয়।

মধ্যরাতে জবিতে মশাল মিছিল, ঢাবি ও জাবি’র ঘটনায় সুষ্ঠু বিচার দাবি

Advertisement
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিজ্ঞান অনুষদ ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মব জাস্টিসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাহাড়ে সংঘটিত সহিংসতায় আমরা মর্মাহত। এসব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। স্বৈরাচার হটিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। নতুন বাংলাদেশ গড়ার সেই স্বাধীনতা আমরা ভূলুণ্ঠিত হতে দেবো না।

এসময় বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান সজীব বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত তারা শিক্ষার্থী। এদের মধ্যে এমন কেউ কি ছিলো না যে এটার প্রতিবাদ করবে? হল প্রোভোস্ট কোথায় ছিলো?

বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ হত্যার দায় এড়াতে পারে না। আমরা পাহাড়ে সংঘটিত সহিংসতারও বিচার দাবি করছি।

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশিন বলেন, যারা হত্যা করেছে আমরা শুধু তাদের বিচার চাই না, যারা এই হত্যাকান্ড বসে বসে দেখেছে, ভিডিও করেছে কিন্ত প্রতিবাদ করেনি তাদেরও বিচার করতে হবে। পাহাড়ের ঘটনারও আমরা সুষ্ঠু তদন্ত চাই। এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত নাকি ষড়যন্ত্র তা বের করতে হবে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ঢাবির তোফাজ্জল হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

পাঁচ আগস্ট পর্যন্ত যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, দেশকে অস্থিতিশীল করতে এটা তাদের নতুন ষড়যন্ত্র। আবরার ফাহাদের হত্যাকারীদের মতো তোফাজ্জল ভাইয়ের হত্যাকারীদেরও বিচার করতে হবে। দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করা চলবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পাহাড়ে গণপিটুনিতে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছেন সারাদেশের মানুষ। এদিন দুপুরে একই দাবিতে মানববন্ধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘হিউম্যান রাইটস সোসাইটি’।

তোমরা শিক্ষিত হয়েছো, কিন্তু মানুষ হও নাই : তোফাজ্জলের জানাযায় ইমামের বক্তব্য ভাইরাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026
বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

June 25, 2026

Latest News

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa