
যুগ্মসচিব নাসরীন জাহান সাথে সাথেই সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল কে শহীদের কোভিড ১৯ টেস্টের ব্যবস্থা গ্রহণ করতে বলেন। ডাঃ প্রেমানন্দ মন্ডল তাঁর কথায় সাড়া দিয়ে উক্ত কর্মীর কোভিড -১৯ টেস্টের ব্যবস্থা করেন এবং একদিনের মধ্যেই রিপোর্ট দেয়ার নিশ্চয়তা দেন। এতে প্রবাসী কর্মীর পর্তুগাল যাওয়ার প্রক্রিয়া ঝুকিমুক্ত হয়।
প্রবাসী শহীদ আহমদ জানান, একজন প্রবাসীর সমস্যা জানানোয় মন্ত্রী এতো দ্রুত ব্যবস্থা নেবেন তা আশা করেননি। মন্ত্রীর এই আন্তরিকতায় কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে, ডাঃ প্রেমানন্দ মন্ডল দ্রুত ব্যবস্থা নেয়ায় এবং কর্তব্য নিষ্ঠায় মুগ্ধ হয়ে মন্ত্রী ইমরান আহমদ এমপি তাকে ধন্যবাদ পত্র দিয়েছেন। রবিবার (২৬ জুলাই) এই চিঠি পেয়ে আপ্লুত সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল। তিনি বলেন, দায়িত্ব পালন করায় একজন মন্ত্রীর ধন্যবাদ পত্র এটাই প্রথম। কর্মজীবনে এটি উদাহরণ হয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



