Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গুলি করে এক বন্ধুকে হত্যা এবং আরেক বন্ধুকে গুরুতর আহত করা মন্ত্রীর গানম্যান কিশোর কুমারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ এপ্রিল) গ্রেপ্তার কিশোর কুমারকে গাজীপুরের সিনিয়র জুডিশিল ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস রহমানের আদালতে (স্পোশাল কোর্ট)

হাজির করা হয়।  এরপর আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর আদালতের পরিদর্শক মো. রকিবুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামন খান জানান, গুলি করে এক বন্ধুকে হত্যা এবং আরেক বন্ধুকে গুরুতর আহত করার ঘটনায় প্রাথমিকভাবে সম্ভাব্য তিনটি কারণ চিহ্নিত করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রথমত, গানম্যান কিশোর কুমার তার স্ত্রীর সঙ্গে মো. মহিমের (গুলিতে আহত) পরকিয়া সম্পর্ক আছে এমন সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মাস খানেক আগে এই কলহের জের ধরে কিশোর তার স্ত্রীকে ঢাকার বাসা থেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়।

এছাড়া, তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন ছিল এবং এক সঙ্গে মাদক সেবন করতেন। তবে এখনো হত্যার প্রকৃত কারণ স্পষ্ট নয়। বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ বুঝা যাবে।

পরিদর্শক মনিরুজ্জামন খান আরো জানান, গ্রেপ্তার কিশোরের নিকট থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আর হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা ও আরো তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার কাছে ৮ রাউন্ড গুলি থাকার কথা। বাকি ৪ রাউন্ড গুলি তিনি অন্যত্র থেকে সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গানম্যান কিশোর গত বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় গুলি করে তার বন্ধু টাঙ্গাইলেরর মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের মো. শহিদকে (৩০) হত্যা করেন। এবং একই এলাকার মো. মাহিমকে গুরুতর আহত করেন। পরে পুলিশ শুক্রবার দুপুরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে কিশোর কুমারকে গ্রেপ্তার করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google