
সোমবার মধ্যরাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের নিজ বাড়ি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাছুম বিল্লাহ পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ফেসবুকে এমপি মমতাজ বেগমকে উদ্দেশ্য করে আপত্তিকর স্টাটাস দেয় মাছুম বিল্লাহ। এ ঘটনায় মমতাজ বেগমের পক্ষে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান বাদী হয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় গত ৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
ওসি বলেন, সিঙ্গাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ওই মামলায় মাছুম বিল্লাহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



