আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে সমন জারি করেছেন দেশটির আদালত। বুধবার (২ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের একটি আদালত এ সমন জারি করেন।

Advertisement

সমনে তৃণমূল সুপ্রিমোকে বলা হয়েছে, ২ মার্চের আগে আদালতে হাজিরা দিতে হবে। ২০২১ সালের ডিসেম্বরে মুম্বাই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানোর সময় উঠে দাঁড়াননি বাংলার মুখ্যমন্ত্রী। এই অভিযোগেই সমন জারি করা হয়েছে তার বিরুদ্ধে।

সমন জারি করে আদালত বলেছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী; কিন্তু তার বিরুদ্ধে অগ্রসর হতে কোনো বাধা নেই। কারণ, তিনি সরকারি কর্তব্য পালন করেননি

মুম্বাই বিজেপি ইউনিটের কর্মকতা বিবেকানন্দ গুপ্তা ২০২১ সালের ডিসেম্বরে মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার একটি অভিযোগ নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন। সেই সঙ্গে তিনি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করারও দাবি জানান।

মুম্বাইয়ের মাঝগাঁওয়ে নগর দায়রা আদালতের বিচারক পিআই মোকাশি এই সমন জারি করেছেন। আদালত বলেছেন, ‘অভিযোগকারীর (বিবেকানন্দ গুপ্তা) সমস্ত বিবৃতি, তার দেয়া ভিডিও এবং ইউটিউব থেকে প্রাপ্ত ভিডিও ক্লিপ থেকে এটা স্পষ্ট যে, অভিযুক্ত (মমতা বন্দ্যোপাধ্যায়) জাতীয় সংগীত গাওয়ার সময় বসে ছিলেন এবং হঠাৎ করেই মঞ্চ ছেড়ে চলে যান। এটি প্রমাণ করে যে, অভিযুক্ত জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এর ধারা ৩-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সেই সঙ্গে আদালত জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি সেদিন অফিশিয়াল ডিউটি পালন করতে অনুষ্ঠানে উপস্থিত হননি। তাই কোনো অনুমতি ছাড়া তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আদালতের কোনো বাধা নেই।

শাহরুখের বিরুদ্ধে ষড়যন্ত্র করা নিয়ে যা বললেন মমতা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.