রাজধানীর দক্ষিণখানে ময়লা ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদলের এক নেতাকে পিস্তল ঠেকিয়ে হুমকির অভিযোগ উঠেছে দলের আরেক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আজহার ইসলাম অনিক দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম জাহিদুর রহমান জয় ওরফে ময়লা জাহিদ। তিনি যুবদলের ৪৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এদিকে হুমকির ঘটনার একটি ভিডিও ফুটেজ এসেছে গণমাধ্যমের হাতে।

ময়লার দখল

Advertisement

এ ঘটনার সত্যতা জানতে চাইলে মঙ্গলবার (৫ মে) বিকেলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম তা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় দক্ষিণখানের চৈতী গার্মেন্টস-সংলগ্ন সবুজ নীড় টাওয়ারে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরে রাতেই ভুক্তভোগী অনিক বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে জানতে চাইলে আজহার ইসলাম অনিক বলেন, ‘দক্ষিণখানের ৪৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুর রহমান জয় ওরফে ময়লা জাহিদ ৪৭ নম্বর ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে একচেটিয়া ময়লার ব্যবসা করে আসছিল। সম্প্রতি ৪৭ নম্বর ওয়ার্ডে ১৪ সদস্যের একটি এলাকাভিত্তিক কমিটি গঠিত হয়েছে। তাই আমরা জাহিদকে ময়লার লাইন (ব্যবসা) আমাদের বুঝিয়ে দিতে বলেছিলাম। এতে কমিটির বিভিন্নজনকে বিভিন্ন সময় জাহিদ ও তার সহযোগীরা হুমকি দিয়ে আসছিল।’

তিনি আরও বলেন, ‘সবুজ নীড় টাওয়ারের নিচতলার চায়ের দোকানে বসে লোকজনের সঙ্গে চা পান করছিলাম। ওই সময় পূর্বশত্রুতার জের ধরে জাহিদ ও ৪৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী শাহ আলম আমাকে ভয়ভীতি-হুমকি প্রদান করে। পরে তারা আমার মুখ চেপে ধরে ভবনটির দ্বিতীয় তলায় নিয়ে যায়। তারপর জাহিদ একটি কালো রঙের পিস্তল এবং শাহ আলম একটি গোল্ডেন কালারের পিস্তল ঠেকিয়ে বলে, তোকে যেন এলাকায় আর না দেখি, এবারের মত প্রাণ ভিক্ষা দিয়ে গেলাম।’

‘রূপপুরের সেই দামি বালিশের একটি জাদুঘরে রাখা উচিত’

এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার একটি ভিডিও ফুটেজও রয়েছে। ভুক্তভোগীকে আমরা থানায় আসতে বলেছি। আসার পর মামলা নেওয়া হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.