Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মসজিদে আকসায় নামাজ পড়াকে হারাম ঘোষণা ফিলিস্তিনের গ্যান্ড মুফতির
আন্তর্জাতিক

মসজিদে আকসায় নামাজ পড়াকে হারাম ঘোষণা ফিলিস্তিনের গ্যান্ড মুফতির

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 23, 20202 Mins Read

মসজিদে আকসায় নামাজ পড়াকে হারাম ঘোষণা ফিলিস্তিনের গ্যান্ড মুফতির

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা। এ মসজিদে আরব আমিরাতের নামাজ আদায়কে হারাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের গ্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন। খবর মিডলইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি।

সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর থেকে বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইসলাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চুক্তি সম্পর্কিত ঘটনার পর মসজিদে আকসায় নামাজ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন।

এক বিবৃতিতে তিনি জানান, ‘২০১৪ সালে জারি করা এক ফতোয়া অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের জন্য মসজিদে আকসায় নামাজ পড়া শরয়ীভাবে পুরোপুরি হারাম।’

ফতোয়া সম্পর্কে শায়খ হুসাইন বলেন, স্বাভাবিকভাবে নির্দিষ্ট নিয়ম মেনে আল-আকসা মসজিদ ও জেরুজালেম পরিদর্শনের অনুমতি রয়েছে। আর মসজিদে আকসায় শুধু ওইসব মুসলমান নামাজ আদায় করতে পারেন যারা ইসলামি শরীয়াহ মান্য করেন।

স্বাভাবিকভাবে আরব আমিরাতের মসজিদে আকসায় নামাজ পড়া আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ঘোষণার পর আমিরাতের লোকদের মসজিদে আকসায় নামাজ পড়া এক কথা নয়। যারা ইসরাইলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে পবিত্র এই মসজিদে নামাজ পড়বে, তাদের নামাজ শুদ্ধ হবে না।

গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন আরও বলেন, মসজিদে আকসায়ন নামাজ পড়া সেসব মুসলমানদের জন্য বৈধ, যারা ফিলিস্তিনি ভুখণ্ড হয়ে মসজিদে আকসায় যাবে। ফিলিস্তিনিদের ভালবাসে এবং আল আকসার স্বাধীনতার জন্য সংগ্রাম করে তাদের জন্য মসজিদে আকসা উন্মুক্ত।

তিনি বলেন, তাদের জন্য আল-আকসায় নামাজ পড়া বৈধ নয়, যারা ইসরায়েলের সঙ্গে মিত্রতা তৈরিকারীরা আল কুদস (জেরুসালেম) ও আল আকসাকে শত্রুদের হাতে অর্পণের ষড়যন্ত্র করছে। সুতরাং জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দানকারীরা কিভাবে পূন্যময়ী এই নগরীর শান্তি ও স্বাধীনতার কথা বলে?

শায়খ মুহাম্মাদ হুসাইনের দাবি, মসজিদুল আকসার একমাত্র পৃষ্ঠপোষক ও অবিভাবক মুসলমানরা; অবৈধ ইহুদিদের প্রথম কিবলার ওপর দখলদারি করার কোনো অধিকার নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa