Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মসজিদে নামাজ পড়ে পুরস্কার পেল ৭ শিশু!
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

মসজিদে নামাজ পড়ে পুরস্কার পেল ৭ শিশু!

By Saiful IslamNovember 15, 20203 Mins Read

মসজিদে নামাজ পড়ে পুরস্কার পেল ৭ শিশু!

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাত শিশু নামাজি পেয়েছে পুরস্কার। একদিন, দুইদিন নয় বরং টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করার পুরস্কার! এ যেন পরকালের চূড়ান্ত পুরস্কার লাভের প্রস্তুতি। শিশু-কিশোরদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে সম্প্রতি এক ব্যতিক্রমী আয়োজন করে নোয়াখালীর উজ্জলপুর গ্রামের কয়েকজন প্রবাসী। সদর উপজেলা ইমাম-খতিব ওলামা কল্যাণ ফেডারেশনের তত্ত্বাবধানে শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনের এ আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

নোয়াখালী সদর উপজেলার উজ্জলপুর গ্রামে টানা ৪০ দিন মসজিদে গিয়ে তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ৭ শিশু-কিশোরকে পুরস্কার ও সংবর্ধনা দেয়া হয়। সম্প্রতি অনেক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংবাদটি ভাইরাল হয়। কিন্তু এ ধরনের পুরস্কারের ঘটনা আগে ঘটলেও কিশেষ কারণে এটি ব্যতিক্রম। তাহলো- ‘এসব শিশুরা শুধু ফজর নামাজেই অংশগ্রহণ করে থেমে থাকেনি; বরং নিয়মতি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবিরে উলা তথা ইমামের সঙ্গে প্রথম তাকবিরেই অংশগ্রহণ করেছে। নিঃসন্দেহে এটি অনেক বড় প্রচেষ্টা ও কাজ।’

এ ছাড়া আরও বিশেষ একটি কারণ এ পুরস্কারের আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে। শিশু-কিশোরদের নীতি নৈতিকতার কাজে সম্পৃক্ত করতে দেশে অবস্থানকারী কোনো ব্যক্তি এ উদ্যোগ গ্রহণ করেনি। বরং প্রবাসে অবস্থানকারী ৩ ব্যক্তির মহত উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রবাসী জিল্লুর রহমান সজিব, ওমর ফারুক বাবুল ও শরিফ উদ্দিন ব্যতিক্রমী এ কাজের আয়োজক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসীদের অর্থায়নে টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে নামাজ পড়া শিশু-কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান। পুরস্কার হিসেবে ৪শিশুকে দেয়া বাইসাইকেল আর বাকিরা পান ইসলামিক বই।

নোয়াখালী ইমাম-খতিব ওলামা কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলনা মুফতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, পৌর কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নাছের ও মো. শওকত আলী।

মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নেক আমলকারী ও নামাজ আদায়কারীর জন্যও ঘোষণা করেছেন সবচেয়ে সেরা পুরস্কার জান্নাত। আল্লাহ তাআলা বলেন- ‘তবে তারা স্বতন্ত্র, যারা নামাজ আদায়কারী। যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে সাহায্য প্রার্থীর ও বঞ্চিতের এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে। এবং নিশ্চয়ই তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না। এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে। কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না, অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে নিষ্ঠাবান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে।’ (সুরা মাআরিজ : আয়াত ২২-৩৫)

প্রবাসীদের উদ্যোগে এ আয়োজন যেন শিশু-কিশোরদের জন্য পরকালের চূড়ান্ত সফলতা ও পুরস্কার লাভের একটি মহড়া। কোমলমতি এসব শিশু কিশোর যেন বিশ্বনবি ঘোষিত জান্নাতের পেছনে ছুটছেন। হাদিসে এসেছে- হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, ‘যে মুসলিম ব্যক্তি উত্তমরূপে অজু করল। অতপর অন্তর দ্বারা সর্বাত্মকভাবে ও গুরুত্বসহকারে দাঁড়িয়ে দু রাকাআত নামাজ আদায় করল। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। (মুসলিম)

নামাজ, কুরআন তেলাওয়াতসহ এসব আয়োজন হোক শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনের অন্যতম উপায়। এসব আয়োজনে এগিয়ে আসা মুসল্লিদের জন্য সাধুবাদ ও শুভকামনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026
আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

June 23, 2026
মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

June 23, 2026

Latest News

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa