Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ মসজিদে ‘নামাজরত’ মুসল্লিদের কুপিয়ে জখম
খুলনা বিভাগীয় সংবাদ

মসজিদে ‘নামাজরত’ মুসল্লিদের কুপিয়ে জখম

By Saiful IslamSep 28, 2021, 12:07 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement


জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছায় মসজিদে নামাজ পড়ানো নিয়ে বিরোধ ও ব্লাকবোর্ড নিয়ে দ্বন্ধের জেরে ‘নামাজরত’ মুসল্লিদের ওপর হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা, ইমামসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গত রোববার মাগরিবের নামাজ চলাকালে ধুলিয়ানী গ্রামে নতুন মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইমাম মোমিনুর রহমানের সাথে এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক। এজন্য তাকে মসজিদ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা ছফির উদ্দিনের জমিতে নতুন মসজিদ তৈরি হয়।

সেই মসজিদে মোমিনুরকে ইমাম নিযুক্ত করা নিয়ে ক্ষোভ তৈরি হয়। এরমধ্যে শনিবার পুরাতন মসজিদে থাকা ইসালামী ফাউন্ডেশনের শিশু শিক্ষাকেন্দ্রের একটি ব্লাকবোর্ড নতুন মসজিদে নিয়ে যান।

এ নিয়ে সকালে মোমিনুরকে মারপিট করে একপক্ষ। বিকেলে সেই পক্ষকে মারপিট করে নতুন মসজিদ করা পক্ষ। এর জেরে মাগরিবের নামাজরত অবস্থায় নতুন মসজিদে প্রবেশ করে ইমাম ও মুসল্লিদের চাপট (মাংস কাটার ধারালো অস্ত্র) দিয়ে কোপানো হয়। এসময় নারীরা বাঁধা দিতে গেলে তাদেরও কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।

আহতরা হলেন, ধুলিয়ানী গ্রামের জান আলী (৪০), সামসুর রহমান (৫২), জোসনা বেগম (৫৫), হাবিবুর রহমান (৬০), রফিকুল ইসলাম (৩৫), আসাদুল ইসলাম (৪৫) তার ছেলে আবু শামা (২৫), ইমাম মোমিনুর রহমান (৪৩), রেখা বেগম (৩৫), নয়নতারা (৪০), যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছফির উদ্দিন (৭০), আল-আমিন (৫২), রাহাতন নেছা (৫০), তার ছেলে সাইফুল ইসলাম (২৬), ভারপ্রাপ্ত ইমাম মাওলানা সাইফুল ইসলাম (১৮)।

চিকিৎসাধীন ইমাম মোমিনুর রহমান বলেন, কিছু বিষয় নিয়ে তাদের সাথে আমার বিরোধ রয়েছে। থানায় অভিযোগও করেছি। আমি ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক।

ওই মসজিদে শিক্ষাকেন্দ্রের ব্লাকবোর্ড ছিল। শনিবার ছাত্র পাঠিয়ে ব্লাকবোর্ড নতুন মসজিদে নিয়ে আসি। এ কারণে রোববার সকালে ছাত্র পড়ানোর সময় গ্রামের শামসুল, নাসির, পিন্টুরা আমাকে মারপিট করে। তার জের ধরে সন্ধ্যায় তাদের সাথে বাকবিতন্ডা হয়। মাগরিবের সময় নামাজরত অবস্থায় গ্রামের শামসুল, আশাদুল, আবু শামা, রফিকুলসহ অন্যান্যরা আমাদের মারপিট করেছে।

আহত নারী রাহাতন, নয়নতারা ও রেখা বলেন, গ্রামে মসজিদ আমরা তৈরি করেছিলাম। সেখান থেকে ইমাম মোমিনুরকে অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়া হয়। এরপর মাস খানেক আগে আরেকটি মসজিদ তৈরি করি। সেখানে মুক্তিযোদ্ধা ছফির উদ্দিন জমি দিয়েছেন। এখন নতুন মসজিদে বেশি মুসল্লি হচ্ছে বলে তারা আমাদের কুপিয়ে জখম করেছে।

অভিযুক্ত আবু শামা সামান্য জখম নিয়ে হাসপাতালে এলেও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু বলতে পারছি না।

তবে হাসপাতালে ভর্তি তার বাবা আসাদুল ইসলাম বলেন, ইমাম মোমিনুরের সাথে গ্রামের এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক। এ নিয়ে বিচার হয়। তিনি প্রতিশ্রুতি দেন এসব আর করবেন না। এরপরও তিনি সেগুলো অব্যাহত রাখায় তাকে মসজিদ থেকে নামিয়ে দেয়া হয়। ব্লাকবোর্ড নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আমাকেসহ কয়েকজনকে তারা মারপিট করে। এ বিষয়ে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় দুই পরিবারের মধ্যে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

May 23, 2026, 5:51 PM Asia/Dhaka

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

May 23, 2026, 6:06 PM Asia/Dhaka
Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

May 23, 2026, 4:40 PM Asia/Dhaka
Latest News
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

ইমাম

মক্তবে শিশুকে ধ ‘র্ষ ‘ণের চেষ্টা, হাতেনাতে আ ‘ট ‘ক ইমাম

Salish

নরসিংদীতে সালিশে ধর্ষণের বিচার, তরুণীর আত্মহত্যার চেষ্টা

Sohel

রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই চার্জশিট

যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp