আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে একসঙ্গে ৩৬টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রবিবার ফের একসঙ্গে ৩৬টি উপগ্রহকে মহাকাশে প্রেরণ করল তারা। তৈরি হল নয়া নজির। এদিন স্থানীয় সময় সকাল ৯টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল এলভিএম-থ্রি রকেট। ওই রকেটই মহাশূন্যে পৌঁছে দেবে উপগ্রহগুলিকে।

Advertisement

উল্লেখ্য, এলভিএম-থ্রি রকেটের দৈর্ঘ্য ৪৩.৫ মিটার। ওজন ৬৪৩ টন। রকেটটি তিনটি পর্যায়ে বিভক্ত। তার বয়ে নিয়ে যাওয়া এ ৩৬টি উপগ্রহ যুক্তরাষ্ট্রের ওয়ানওয়েবের। ভারতের ভারতী এন্টারপ্রাইজ এই সংস্থার এক প্রধান বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডার। ১৫০ কেজির উপগ্রহগুলি ১২টি বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিটি বিমানের সঙ্গে অন্যটির পার্থক্য ৪ কিমি। কোনওভাবেই বিমানগুলির মধ্যে যাতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতেই এই পরিকল্পনা।

এদিকে ফের চন্দ্র অভিযানের পরিকল্পনা করেছে ইসরো। সব ঠিক থাকলে আগামী বছর জুন মাসে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। এই বিষয়ে নিশ্চিত করেছেন খোদ ইসরোর প্রধান ড. এস সোমনাথ। চন্দ্রযান-২ অভিযান সফল না হলেও আশাহত হয়নি ইসরো। পরক্ষণে ফের চন্দ্রাভিযানের প্রস্তুতি শুরু করে দেয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

কথা ছিল ২০২০ সালেই চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। কিন্তু কোভিডের ধাক্কায় ব্যাহত হয় প্রস্তুতি। অবশেষে ইসরো প্রধান জানিয়ে দিয়েছেন ২০২৩ সালের জুন মাসে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। সূত্র: এনডিটিভি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.