
অক্সফোর্ড ইউনিভার্সিটি রেডিওকার্বন এসিলারেটর ইউনিটে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের কাডবারি রিচার্স লাইব্রেরিতে পাওয়া পান্ডুলিপিটির পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৫৬৮ সাল থেকে ৬৪৫ সালের মধ্যে হিজাজি নামে পরিচিত আরবি স্ক্রিপ্টে এটি লেখা হয়েছিল। এতে কোরআনের কয়েকটি সুরাহ রয়েছে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় এক শতাব্দী পাণ্ডুলিপিটি সবার অগোচরে ছিল। মধ্যপ্রাচ্য ভিত্তিক নানা বই ও অন্যান্য দলিলের মধ্য থেকে এটি খুঁজে পাওয়া যায়। এ খবর হওয়ার পর ব্রিটেনের গ্রন্থাগার বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ইসা ওয়ালে বলেছিলেন, এটি খুবই চমৎকার আবিষ্কার এবং এ খবর মুসলমানদের আনন্দিত করবে।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ক্রিশ্চিয়ানিটি ও ইসলামের অধ্যাপক ডেভিড টমাস বলেছেন, কোরআনের কিছু কিছু অংশ পার্চমেন্ট, পাথর, খেজুরগাছের পাতায় লেখা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



