Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মহানবী (সা.)-কে ব্যঙ্গ : ফ্রান্সের ওপর খেপেছেন যেসব বিশ্বনেতা
আন্তর্জাতিক

মহানবী (সা.)-কে ব্যঙ্গ : ফ্রান্সের ওপর খেপেছেন যেসব বিশ্বনেতা

By Shamim RezaOctober 27, 20203 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সব আলোচনাকে ছাপিয়ে খবরের শিরোনামে এখন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ইসলামবিরোধী মনোভাব। মুসলমানদের কটাক্ষ করে নেতিবাচক মন্তব্য আর পদক্ষেপে সারাবিশ্বে রীতিমতো খলনায়ক হিসেবে পরিচিত হয়ে গেছেন তিনি। আর ফরাসি প্রেসিডেন্টের এই ইসলামবিরোধী বিতর্কিত মন্তব্য ও অবস্থানের কারণে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে নেমেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান-সহ এক ঝাঁক বিশ্ব নেতা।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে স্যামুয়েল প্যাটিক নামে এক ধর্ম বিদ্বেষী শিক্ষককে গলাকেটে হত্যা করে এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র দেখিয়ে ‘মতপ্রকাশের স্বাধীনতা’র ব্যাখ্যা দিয়েছিলেন। বিতর্কিত ওই শিক্ষককে হত্রার পরপরই ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।

এরপরই ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি বিশ্বনবী (সা.)-কে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে হত্যাকাণ্ডের শিকার হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ এ কথা বলেন।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের এই ইসলামবিরোধী বিতর্কিত মন্তব্য ও অবস্থানের কারণে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে নেমেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান-সহ এক ঝাঁক বিশ্ব নেতা। ইসলামের বিরুদ্ধে ফরাসি সরকারের নেতিবাচক পদক্ষেপ বা অবস্থানে ব্যাপক সমালোচনা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে। ম্যাক্রোঁকে ছাড় দিয়ে কথা বলছে না পশ্চিমা দেশগুলোও।

তুরস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে ম্যাক্রোঁর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেয়ায় ম্যাক্রোঁর ‘মানসিক স্বাস্থ্য পরীক্ষা’ করানো প্রয়োজন বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট এরদোগান। এমনকি ফরাসি পণ্য বয়কট করতে সারা বিশ্বের মুসলিমদের প্রতি সোমবার আহ্বান জানিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট এরদোগান।

পাকিস্তান : প্রেসিডেন্ট এরদোগানের পথে যোগ দিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, একজন নেতার প্রধান বৈশিষ্ট হলো জাতিকে একত্র করা, ঐক্যবদ্ধ রাখা। তা না করে ম্যাক্রোঁ জাতিকে বিভ্রান্ত করছেন। সংকটকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

ইমরান খান আরো বলেন,‘মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মাধ্যমে মুসলমানদেরকে ইচ্ছাকৃতভাবে উসকানি দিচ্ছেন ম্যাক্রোঁ। একইভাবে উসকে দিচ্ছেন তার জনগণকেও, যা অত্যন্ত দুঃখজনক।’

এমনকি এই ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামাবাদ। এদিকে তুরস্ক ও পাকিস্তানের মতো ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ আর নিন্দা জানিয়েছে কাতার, ফিলিস্তিন, মিসর, আলজেরিয়া, জর্ডান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ।

কাতার : দেশটির দোকানপাট থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে সব ধরনের পণ্য বয়কটের আহ্বান জানায় কাতার। বিভিন্ন শহরের পথে পথে লাগানো হয়েছে ফরাসি পণ্যবিরোধী পোস্টার।

কুয়েত : ম্যাক্রোঁ মুসলমানদের অনুভূতিতে আঘাত করায় কুয়েতেও একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এ ছাড়া ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যকে চূড়ান্ত দায়িত্বহীন আখ্যা দিয়েছে ‘গাল্ফ কোঅপারেশন কাউন্সিল’। ধর্ম নিয়ে ম্যাক্রোঁর নানা ধরনের উপহাস এবং আক্রমণাত্মক মন্তব্যে ক্ষোভ জানিয়েছে পশ্চিমাদেশগুলোর নাগরিকরা।

আয়ারল্যান্ড : ফরাসি প্রেসিডেন্টের ইসলাম নিয়ে বিরুপ কর্মকাণ্ডে আয়ারল্যান্ডে বসবাসরত অধিকাংশ মুসলমানরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদমূলক স্ট্যাটাস দিয়ে- ইসলাম, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নিয়ে এসব ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করেন। শান্তির এই ধর্ম নিয়ে অশুভশক্তির এই ব্যঙ্গাত্মক প্রচারণা ভাবিয়ে তুলছে এখানকার মুসলমানদেরও। একই সঙ্গে ধর্ম নিয়ে কটু মন্তব্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আইরিশরা।

ডেনমার্ক : দেশটিতে বসবাসরত মুসলামানরা ম্যাক্রোঁবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেকে। যদিও দেশটির সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পর্তুগাল : ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ইসলাম ধর্ম নিয়ে নেতিবাচক কর্মকাণ্ডে পতুর্গালে থাকা মুসলমানরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ছাড়া সাধরণ পর্তুগিজ নাগরিকরা বলছেন, কারও ধর্ম নিয়ে এমন নেতিবাচক কাজ করা তার মোটেও উচিত হয়নি। ইউরোপে ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে দ্রুত ক্ষমা চেয়ে বিষয়টি সমাধানের আহ্বান তাদের।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.