Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। এমনকি ফলাফল প্রত্যাখ্যান করে দিনব্যাপী ধর্মঘট শুরু হয়েছে। খবর আলজাজিরার।

গতকাল রবিবার ৮ ফেব্রুয়ারির নির্বাচনের সব আসনের ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। তবে ফল ঘোষণায় বিলম্ব, অনেক আসনে ভোট কারচুপি এবং জোর করে ফল পরিবর্তন করে প্রার্থীদের হারিয়ে দেওয়ার অভিযোগ উঠলে বিতর্কের মুখে পড়ে ইসিপি। পিটিআই বলছে, অন্তত ১৮টি আসনে ফল পরিবর্তন করে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো। তবে এখানো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক নেতারা। এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ-হরতাল পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

গতকাল রোববার ফল ঘোষণার পরপরই লাহোরে হাজার হাজার পিটিআই সমর্থক রাজপথে নেমে আসেন। তাদের বিক্ষোভ সমাবেশ থেকে কয়েক ডজন নেতাকর্মীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়। এরপরও সোমবার আবারও বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দিয়েছে দলটি।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বিক্ষোভকারীদের পরাজয় মেনে নিয়ে রাজপথ থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বিক্ষোভ রোধে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে পুলিশ। একই ধরনের সতর্কবার্তা রাওয়ালপিন্ডি শহরে জারি করা হয়েছে।

জিয়ার মরণোত্তর বিচারসহ পাঁচ দফা দাবি জানাল ‘মায়ের কান্না’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.