ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচাবাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম।

মঙ্গলবার বেলা ১১টায় জেলার বুড়িচং কাঁচাবাজার জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে । একটি ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা ।
নিমসার বাজারে কয়েকজন ব্যবসায়ী জানান, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর ইন্ধনে এই হামলা করেছে দুর্বৃত্তরা। গাড়িতে হামলা করার জন্য আব্দুল কাদের জিলানী কিছু যুবককে উসকানি দিয়ে গাড়িটি ভাঙচুর করান।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং নিমসার এলাকায় থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন ভঙ্গ করেছেন কয়েকজন চালক। এ সময় তাদের বাধা দেওয়া হলে চড়াও হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচাবাজারের পণ্য আনা-নেওয়ার কাজে অটোরিকশাগুলো মহাসড়কে চলাচল করে। মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য পুলিশ বাধা দিলে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় এক অটোরিকশাচালক আহত হন। পরে অটোরিকশাচালেরা হামলা করলে পুলিশ সদস্যরা গাড়ি রেখে নিরাপদে চলে যান। তারপর কিছু লোক গাড়িটি ভাঙচুর করে।
আরও পড়ুনঃ
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন বলেন, ‘মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত । আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি ।’
ছবি ও সূত্র: আমার দেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



