Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মহেশখালীতে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ
জাতীয় বিভাগীয় সংবাদ

মহেশখালীতে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 23, 20192 Mins Read

মহেশখালীতে ৯৬ জলদস্যুর আত্মসমর্পণ

Advertisement

জুমবাংলা ডেস্ক: কক্সবাজার জেলার মহেশখালীতে আজ ৯৬ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন।

শনিবার দুপুরে মহেশখালীর কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে ১৮ বাহিনীর এসব জলদস্যু এবং অস্ত্রের কারিগর আত্মসমর্পণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘দেশের যেখানে যাই প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র ভেসে আসে। মানুষের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বদলে দিচ্ছেন দেশ। কক্সবাজারের উন্নয়নে সমানতালে কাজ করছেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘মহেশখালীতে যারা আত্মসমর্পণ করেছেন খুন ও ধর্ষণ ছাড়া আত্মসমর্পণকারীদের বাকি সব মামলা তুলে নেওয়া হবে। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

তিনি বলেন, যারা এখনও আত্মসমর্পণ করেননি, তাদের পরিণাম ভাল হবেনা। এখনও সময় আছে দ্রুত আত্মসমর্পণ করুন। না হলে তাদেরকে আইনের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জলদস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ডে রয়েছে তাদের প্রত্যেকের নাম পরিচয় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে চলে এসেছে। একই সঙ্গে তাদের সহায়তাকারী প্রভাবশালী গডফাদারদের তালিকাও তৈরী করা হয়েছে। সন্ত্রাসী ও গডফাদার কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের মাটিতে কোন জঙ্গি, সন্ত্রাসী ও অপরাধীর স্থান হবে না। যে কোন সময় ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের অনিয়মের বিরুদ্ধেও বলতে পারবেন। সে যেই হোক অপরাধীর ছাড় নেই।’

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান বক্তৃতা করেন।

আত্মসমর্পণকারী প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে । অনুষ্ঠানের পর অস্ত্র আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আত্মসমর্পনকারীরা ১৩টি ৩০৩ রাইফেল, ১টি দেশীয় তৈরী দোনলা বন্দুক, ১৪১টি একনলা বন্দুক, ২৮টি ৩০৩ রাইফেলের গুলি ও ২৫৫টি কার্তুজ জমা দিয়েছে।

২০১৮ সালের ২০ অক্টোবর র‌্যাবের মাধ্যমে মহেশখালী-কুতুবদিয়ার ৪৩ জলদস্যু আত্মসমর্পণ করে। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa