Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মা-বাবাকে জিম্মি করে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল দুই বন্ধুর
বিভাগীয় সংবাদ

মা-বাবাকে জিম্মি করে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল দুই বন্ধুর

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : তিন দিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাজবাড়ীতে দুর্ঘটনায় নিহত হয়েছে দুই কিশোর। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মা-বাবাকে জিম্মি করে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল দুই বন্ধুর

Advertisement

নিহতরা হলেন- আলীপুর ইউনিয়নের গোপীনাথ দেয়া গ্রামের লাল মিয়ার ছেলে রাজন মিয়া (১৬) ও দ্বাদশী ইউনিয়নের ইন্দ্রনারায়পুর গ্রামের রব প্রামাণিকের ছেলে সোহাগ প্রামাণিক। রাজন আলীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী আর সোহাগ রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারে মোটর গ্যারেজের কর্মচারী।

জানা যায়, মোটরসাইকেল কিনে না দেয়ায় গত শুক্রবার নিজের বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাজন। ঘরের দরজা ভেঙে রাজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর গত রোববার তাকে মোটরসাইকেল কিনে দেয় পরিবার। মঙ্গলবার খুব সকালে ঘুম থেকে উঠে রাজন তার বন্ধু সোহাগকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাজন মিয়ার প্রতিবেশী মুক্তার হোসেন বলেন, রাজনের বাবা ঢাকায় একটি কোম্পানিতে গাড়ি চালায়। রাজন পরিবারের একমাত্র সন্তান। অনেক দিন ধরেই বাড়িতে মোটরসাইকেল কেনার জন্য মা-বাবার ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এরপরও যখন মোটরসাইকেল কিনে দেয় নাই তখন গত শুক্রবার ঘরের দরজা আটকিয়ে গলায় ফাঁস নেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালেও চিকিৎসা না নিয়ে বাড়ি চলে আসে। বাধ্য হয়ে রাজনকে মোটরসাইকেল কিনে দেয় পরিবার। মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সঙ্গে ছিল রাজনের বন্ধু সোহাগ। নিয়ন্ত্রণ হাড়িয়ে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লেগে দুজনেই মারা যায়। বিষয়টা মর্মান্তিক।

রাজনের বন্ধু আজিজুল বলেন, রাজন নিয়মিত স্কুলে আসতো না। গত পরশু ফোন দিয়ে জানায় সে মোটরসাইকেল কিনেছে। দুজনে ঘুরবো একদিন। আমি তাকে বললাম সাবধানে চালাস মোটরসাইকেল। এরপর আমাদের আর দেখা হয়নি। আজ এসে লাশ দেখছি।

রাজনের মামী শাহানাজ পারভীন বলেন, রাজন মোটরসাইকেল কেনার জন্য অনেক দিন ধরেই বাড়িতে অশান্তি করছিল। শুক্রবারে গলায় ফাঁস নিয়েছিল। ফায়ার সার্ভিসের লোকজন না থাকলে বাঁচানো যেত না। তিনদিন পরে এসে মোটরসাইকেলই ওরে মেরে ফেলল।

আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক বলেন, তিন দিন আগে পরিবারকে জিম্মি করে মোটরসাইকেল কেনে রাজন। আজ এই মোটরসাইকেল দুর্ঘটনায় দুটি তাজা প্রাণ ঝরে গেল। এজন্য অভিভাবকদের আরও সচেতনতা হওয়া উচিত।

রাজবাড়ী সদর থানার এসআই হুমায়ুন রেজা বলেন, নিয়ন্ত্রণ হাড়িয়ে মোটরসাইকেল বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লাগে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখান থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

জুন 21, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa