
শুক্রবার পাকিস্তানের মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান এ ইঙ্গিত দিয়েছেন বলে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে।
সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, মন্ত্রীসভার বৈঠকে সাম্প্রতিক চীন সফর এবং ইরান ও সৌদি আরবের মধ্যে মধ্যস্থতার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শেষে মন্ত্রীসভার সদস্যরা ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে আজাদী মার্চের বিষয়ে ইমরান খানের মনোভাব জানতে চান।
জমিয়তের সঙ্গে আলোচনার বিষয়ে কোনো কমিটি করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনই কমিটি বানানোর কোনো প্রয়োজন নেই। তবে আলোচনার দরজা খোলা রয়েছে। আর কেউ যদি আলোচনায় বসতে চায়, তাহলে আমরা নিষেদ করব না।
এর আগে কেন্দ্রীয় ধর্মমন্ত্রী পীর নুরুল হককে জমিয়তের সঙ্গে আলোচনার দায়িত্ব দেয়া হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়িয়েছিল। যদিও পরে তিনি তা অস্বীকার করেছেন।
এদিকে সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মাওলানা ফজলুর রহমান। সরকারের পতন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আগামী ২৭ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ মুহুর্তে আলোচনায় রয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



