Advertisement
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করায় কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাবের বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা শাখা ছাত্রলীগ ও নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ।

আজ (২৪ জুন) বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির পাশে ‘রাজাকার’ দাদা মোশারফ হোসেন লেবু মিয়ার ছবি, পিতা মোজাহার হোসেন দুলাল মিয়ার ছবি  এবং চেয়ারম্যান তার নিজের ছবি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টাঙ্গিয়ে দেন। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উঠে এলে প্রতিবাদের ঝড় উঠে।

এর অংশ হিসেবে কিশোরগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগ ও নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আল আমিন সিদ্দিক সুজন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পতিরাম চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি, মুক্তিযোদ্ধা মঞ্চ নীলফামারী জেলা শাখার সভাপতি মোজাহিদ ইসলাম সুরুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাখদুম ই মঈন ড্যাফোডিল এবং মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবাহ উজ-জামান।

উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইনুল আরেফিন সপু বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে রাজাকার দাদার ছবিসহ পারিবারিক ছবি টাঙ্গিয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে অবমাননা করেছে মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব।

আগামী ২৪ ঘন্টার মধ্যে মাগুড়া ইউপি চেয়ারম্যানের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও বড় কর্মসূচি হাতে নেয়ার ঘোষনা দেদন তিনি।

পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন দুই সংগঠনের নেতারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.