Advertisement

জুমবাংলা ডেস্ক: নীলফামারীর পলাশবাড়ী এলাকায় নদীতে কুড়িয়ে পাওয়া কষ্টিপাথরের কৃষ্ণমূতিটি প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন দিনমজুর নগেন চন্দ্র রায় ।

রবিবার(৪ আগষ্ট)সকাল ১১টার সময় কলন্দর নদীতে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি কুড়িয়ে পায় নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের তরনীবাড়ি গ্রামের মৃ’ত লক্ষীকান্ত রায়ের ছেলে দিনমজুর নগেন চন্দ্র রায় (বড়বাউ)।

কৃষ্ণমূর্তিটি পাওয়ার পরে প্রথমেই তিনি স্থানীয় ইউপি সদস্য সুনীল চন্দ্র রায়কে বিষয়টি জানালে, ইউপি সদস্য বিষয়টি চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিককে অবহিত করলে তিনি প্রশাসনকে মূর্তির বিষয়টি জানান।

নীলফামারী সদর থানার এস আই হেলাল উদ্দিন তার সঙ্গীয় ফোর্স প্রদীপ সিংহসহ স্থানীয় প্রশাসনের সহযোগীতায় মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপর জানাব। নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার এলিনা আক্তারের সাথে মুঠোফোনে কথা হলে বলেন, এখন পরীক্ষা করা হয়নি, পরীক্ষা করার পরে বলা যাবে মূর্তিটি কষ্টি পাথরের কিনা।

এ ব্যাপারে নগেন চন্দ্র রায়ের সাথে কথা হলে বলেন, ‘মুই একজন দিনমজুর, এইটা হামার ঠাকুরের মুর্তি সেইবাদে মেম্বার চেয়ারম্যানক কয়া দিছু’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.