Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মেঘে ঢেকে থাকার কারণে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন।  বুধবার অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়াতে এ ঘটনা ঘটে।  দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। মেলবোর্নের উত্তরে মঙ্গোলর বিমানবন্দরের কাছে দুই ইঞ্জিন বিশিষ্ট হালকা বিমানের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশের একজন মুখপাত্র বলেন, এটা সম্ভব হয়েছিল মেঘে ঢেকে থাকার কারণে দুই বিমানের পাইলট কেউ কাউকে দেখতে পাননি। উভয় বিমানে ভিন্ন ভিন্ন বিমানবন্দর থেকে দুইজন যাত্রী উঠেছিলেন। কয়েক দশকে দেশটিতে এটি সম্ভবত মাঝ আকাশে দুর্ঘটনা ঘটেছে।

এবিসি নিউজকে ভিক্টোরিয়া পুলিশ পরিদর্শক পিটার কজার বলেন, আমরা নিশ্চিত নই দুই বিমান কেন একই রুটে গিয়েছে অথবা কেন তারা একই এলাকায় গিয়েছে। তবে দুর্ঘটনাবশত মাঝ আকাশে তাদের বিমান দুটিতে সংঘর্ষ ঘটে। তিনি বলেন, বিমানদুটি ভূমিতে পড়ার আগেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেছেন, আমরা নিশ্চিত না বিমান দুইটি কেন একই অঞ্চলে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ আকাশে সংঘর্ষে পড়ে।

ইনস্পেক্টর পিটার কজার বলেন, একটি বিমান সংঘর্ষের পরই বিধ্বস্ত হয়ে পড়ে এবং অন্যটি কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়।

এছাড়া তিনি আরও বলেছেন, মাটিতে বিধ্বস্ত হয়ে পরার আগে বিমান দুইটির ব্যাপক ক্ষতি হয়। জানা যায়, বিমান দুইটিতে ২ জন করে আরোহী ছিলেন। বিমান বিধ্বস্তের ঘটনার দেশটির পুলিশ তদন্ত করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.