Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামে প্রকাশ্য দিবালোকে তারেক (১৮) নামে এক কিশোর মাঠে ঘাস খাওয়া এক গরুর রক্ত, অণ্ডকোষ, ভুড়ি, নাভি, কলিজা খেয়ে ফেলেছে। পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে পায়ুপথ কেটে ওইসব বের করে সে খেয়ে ফেলে।

সোমবার দুপুরে এমনই এক ব্যতিক্রমী ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এদিকে এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আশপাশের শত শত লোক দেখতে ভিড় করেন। এ ঘটনায় ওই কিশোরকে স্থানীয় লোকজন আটক করেছে। আটক তারেক একই এলাকার মো. আমাল খাঁর ছেলে।

গরুর মালিক তারাগন পশ্চিম পাড়ার মো. আবু তাহের মিয়া বলেন, গত কিছুদিন পূর্বে প্রায় ৫০ হাজার টাকায় এই গরুটি ক্রয় করেন তিনি। প্রতিদিনের ন্যায় বাড়ি সংলগ্ন খোলা মাঠে ঘাস খেতে দেন তিনি। দুপুরে গরুটিকে দেখতে গেলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। সেইসঙ্গে গরুর নারী ভুড়ি, নাভিও পড়ে আছে।

এ অবস্থায় সে আমাকে দেখতে পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে তাকে আটক করা হয়। সে গরুর ওইসব খেয়েছে বলে স্বীকার করেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গরুটিকে পরে জবেহ করা হয়।

তিনি বলেন, অনেক কষ্ট করে এই গরুটি ক্রয় করেছিলাম। কিন্তু এ ঘটনায় আমার বড় ধরনের ক্ষতি হয়েছে। আলম মিয়া বলে মানুষকে কত কিছু খাবার খেতে দেখেছি কিন্তু ওইসব খেতে দেখি নাই। গরু নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন বলে জানায়।

মুর্শেদ মিয়া বলেন, আগে মাঠে গরু দিয়ে নিশ্চিন্তে বাড়িতে গিয়ে অন্যান্য কাজ করেছি। এখন দেখছি সব শেষ হয়ে গেছে। আমার জীবনে এ ধরনের ঘটনা দেখিনি।

পৌর কাউন্সিলর মো. মানিক মিয়া বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ধারণা করা হচ্ছে ওই ছেলেটির মানসিক সমস্যা রয়েছে। ওই ছেলের পরিবারকে খবর দেয়া হয়েছে।

আখাউড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কামাল বাশার বলেন, ঘটনাটি শুনে দ্রুত খোঁজখবর নিতে লোক পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। তাকে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন। তা না হলে আরও বড় ধরনের সমস্যা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.